নিখোঁজ আব্দুর রহমান জঙ্গী বৈঠকে গ্রেফতার!

১৪ জুন ২০২০, ০৫:৫২ PM
আব্দুর রহমান

আব্দুর রহমান © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের নিখোঁজ শিক্ষার্থী আব্দুর রহমানের সন্ধান মিলেছে। রোববার দুপুরে রাজশাহীর গোদাগাড়িতে জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের গোপন বৈঠক থেকে তাকেসহ আরও ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

তবে রাবি শিক্ষার্থীর ছোট ভাই দাবি করেছেন, তার ভাই আব্দুর রহমানের সঙ্গে কোন জঙ্গিগোষ্ঠীর সংশ্লিষ্টতা নেই।

র‌্যাবের ওই অভিযানে আটককৃতরা হলেন, বগুড়ার শাহজানপুর থানার ইয়াছিন আলীর ছেলে ও রাবি ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান (২১), জামালপুরের শ্রীপুর এলাকার সবুর আলীর ছেলে আলী সুমন (২৪), ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার মৃত আবুল কালামের ছেলে হৃদয় খাঁন পারভেজ (২৪), ও চট্টগ্রামের মিরসরাইলের মমিনুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৩)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল কর্তৃক ১৪ জুন দুপুর ২ টার দিকে গোদাগাড়ী থানাধীন কাজিপাড়া এলাকায় আব্দুল মতিনের বাথান বাড়ির পরিত্যক্ত ঘরে অভিযান পরিচালনা করে। অভিযানে উগ্রবাদী বইসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। সেই সাথে আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের সক্রিয় সদস্য বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

রাবি শিক্ষার্থী আব্দুর রহমানের ছোট ভাই আব্দুর রাকিব বলেন, দুপুরে একটি ফোন থেকে আব্বুর নম্বরে কল আসে। এ সময় ভাইয়া-আব্বু একসঙ্গে কথা বলেন। এখন গোদাগাড়ি থানার পুলিশ হেফাজতে আছে বলে জানানো হয়। সেখানে আব্বুকে যেতে বলা হয়। এছাড়া কোন জঙ্গীবাদী মতবাদের সঙ্গে তার ভাইয়ের সংশ্লিষ্টতা নেই বলে দাবি ছোট ভাই আব্দুর রাকিবের।

এর আগে গত বৃহস্পতিবার নিজ বাড়ি শাজাহানপুর থানার পলিপলাশ গ্রাম থেকে রাজশাহী আসেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের এই শিক্ষার্থী। পরে শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। এ বিষয়ে বগুড়ার শাজাহানপুর থানায় ১২ জুন একটি সাধারণ ডায়েরি করেন তার পিতা ইয়াছিন আলী। ঘটনার তিনদিন পর তার সন্ধান পাওয়া যায়।

আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমি নাকি পরীক্ষার দিন রুটিন দ…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২৫ …
  • ১৭ এপ্রিল ২০২৬
বাকিতে চা না দেয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ১৭ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম
  • ১৭ এপ্রিল ২০২৬