বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

নাসিমকে নিয়ে স্ট্যাটাস দেয়া সেই শিক্ষিকা রাতেই গ্রেপ্তার

১৪ জুন ২০২০, ০১:০৬ AM

© টিডিসি ফটো

সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সেই প্রভাষককে আটক করেছে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলায় আজ শনিবার (১৩ জুন) রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ওসি (তদন্ত) রবিউল ইসলাম।

তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলায় শিক্ষক সিরাজুম মুনিরাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা নম্বর-৮। তবে গ্রেপ্তার করে কোথায় রাখা হয়েছে এ বিষয়ে কিছু জানাননি তিনি। তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে বলা যাচ্ছেনা, তবে পুলিশ হেফাজতে আছেন।

জানা যায়, আজ শনিবার (১৩ জুন) লাইফ সাপোর্টে থাকা সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য মো. নাসিম মারা যান। পরে এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক সিরাজুম মনিরা ফেসবুকে ব্যঙ্গ করে ‘যোগ্য নেতৃত্বে দেশ নাসিম্যা মুক্ত হল’ শিরোনামে একটি স্ট্যাটাস দেন। কিছুক্ষণের মধ্যেই তাঁর এই স্ট্যাটাসটি ভাইরাল হলে গেলে পরে তা মুছে (ডিলিট) দেন তিনি। কিন্তু ততক্ষণে ওই স্ট্যাটাসের স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও সরকারি অঙ্গসংগঠনের মাঝে সমালোচনার ঝড় উঠে। তীব্র ক্ষোভ প্রকাশ করে তারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান।

এদিকে, রাতে ওই শিক্ষিকা ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দিয়ে ক্ষমা চেয়েছেন। তিনি লিখেছেন, ‘একজন সিনিয়র সিটিজেন ও রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যু সম্পর্কে ভিন্নভাবে অভিমত ব্যক্ত করা ঠিক নয়। কর্মফল যাই হোক না কেন মৃত্যুর সব সময় বেদনাদায়ক ও মর্মান্তিক। এটি অনুধাবনের পরপরই আমি আমার বক্তব্য থেকে সরে এসেছি। এবং আমার পূর্বের দেয়া পোস্টটি সরিয়ে দিয়েছি। তারপরেও যারা আঘাত পেয়েছেন, তাদের কাছে আমি আন্তরিক ক্ষমাপ্রার্থী’।

তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ও সরকারি অঙ্গসংগঠনের নেতারা বলছেন, এটি ক্ষমার অযোগ্য। আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনকে অনুরোধ করেছি। তা না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।

জানা গেছে, এ ঘটনার পরপরই ওই শিক্ষিকার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া মামলা করার উদ্যোগ নেয়। রাতে তিনি মামলার এজাহার লিখে থানায় জমা দেয়ার পরপরই তাকে আটক করে পুলিশ। পরে চাপে পড়ে প্রশাসন থেকে মামলা করার উদ্যোগ নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, অভিযুক্তের বিরুদ্ধে আমি মামলার এজাহার রাত সাড়ে এগারোটার দিকে থানায় জমা দিয়েছি। এখনো থানায় আছি। আমি চাই তার শাস্তি নিশ্চিত করা হোক। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহিব্বুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, অভিযুক্ত ওই শিক্ষিকাকে বর্তমানে থানায় রয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল বাংলাদেশের ‘বন…
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রেমিকার বিয়ের খবর, ভিডিও কলে গলায় ফাঁস নিলেন মালয়েশিয়া প্…
  • ১৪ নভেম্বর ২০২৬
একাধিক সুযোগ নষ্ট, গোলশূন্য বিরতিতে বাংলাদেশ-পাকিস্তান
  • ১৪ নভেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ায় ক্ষমতার সমীকরণে বাংলাদেশ: আগামী পাঁচ বছরে পরর…
  • ১৪ নভেম্বর ২০২৬
আজান চলাকালে গান বন্ধ করতে বলায় ছাত্রশক্তির নেতাকে পেটালেন …
  • ১৪ নভেম্বর ২০২৬
এনডিএফের নতুন কমিটি, আবারও নেতৃত্বে ডা. নজরুল-ডা. মাহমুদ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950