জাবির ছাত্রী হলের ১৭ কক্ষে চুরি!

১৩ জুন ২০২০, ০৯:২০ PM

© ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের ১৭টি কক্ষে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (১১ জুন) রাতে এই চুরি সংঘটিত হয়। তবে শিক্ষার্থীরা হলে না থাকায় ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। প্রীতিলতা হলের প্রাধ্যক্ষ আয়শা সিদ্দিকা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার সকালে হলের ‘এ’ ব্লকের ২০১, ২০৩, ২১১, ২১৬, ২১৭, ৩০১ ও ৩০৫ এবং ‘বি’ ব্লকের ১১৩, ২০২, ২১২, ২১৩, ২২২, ৩০৯, ৪০৩, ৪১২ ও ৪২১ নম্বর কক্ষসহ একটি স্টোর রুমের দরজার তালা ভাঙলে চুরির বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। পরে সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরকেও তা অবহিত করা হয়।

এ প্রসঙ্গে প্রীতিলতা হলের প্রাধ্যক্ষ আয়শা সিদ্দিকা বলেন, রাত ১২টার পর কোনো একটা সময় চুরির ঘটনাটি ঘটতে পারে। চুরি হওয়া রুমগুলোতে ছোট তালা লাগানো ছিলো। যার কারণে হয়তো চুরি সহজ হয়েছে। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নেত্রকোনা-২ আসন: ধানের শীষকে সমর্থন দিয়ে সরলেন বটগাছের প্রা…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভারতের ওপর আরোপিত শুল্ক কমাবেন ট্রাম্প
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের সঙ্গে ডিবেটের প্রস্তাব তারেক রহমানের বিবেচনা…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির সেই প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণের বাধা কাটল
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে কর্মবিরতি চলছেই, শহীদ মিনারে সমাবেশের ঘোষ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
কোনো আধিপত্যবাদ মানা হবে না: জামায়াত আমির
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬