খুবিসাসের প্রথম কমিটির সভাপতি প্রত্যয়, সম্পাদক হাসিব

১২ জুন ২০২০, ১০:০৭ PM

© টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) কার্যনির্বাহী পরিষদের (২০২০-২০২১) প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে। ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি কালের কণ্ঠের প্রতিনিধি তেহসিন আশরাফ প্রত্যয় ও সমকালের প্রতিনিধি মীর হাসিবকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

খুবিসাসের গঠনতন্ত্রের ১৫ ধারা অনুযায়ী আজ শুক্রবার সমিতির সাধারণ সদস্যদের সম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শাওন শেখ শুভ (দৈনিক মানবজমিন), যুগ্ম সাধারাণ সম্পাদক মো. রাকিবুর রহমান তামিম (বাংলা ট্রিবিউন), সাংগঠনিক সম্পাদক মো. শফিক ইসলাম (দৈনিক অধিকার), সহ সাংগঠনিক সম্পাদক মো. শিহাব উদ্দিন (ক্যাম্পাস লাইভ ২৪), দপ্তর সম্পাদক জি. এম জাহাঙ্গীর আলম (চ্যানেল আই অনলাইন)।

এছাড়া প্রচার সম্পাদক মেহেদী হাসান বাপ্পী (বি এন এ নিউজ), অর্থ সম্পাদক অনিরুদ্ধ বিশ্বাস (প্রতিদিনের সংবাদ), ক্রীড়া সম্পাদক মো. আল আসিফ অনিক (রাইজিং বিডি), কার্যকরী সদস্য আলিফা ইয়াসমিন (ডেইলি বাংলাদেশ বার্তা), শরিফুল ইসলাম (দেশ রুপান্তর), মো. রুবায়েত হোসেন (মুক্ত ক্যাম্পাস), মশিউর রহমান (দৈনিক সমাচার), রেজওয়ান আহমেদ (দক্ষিণাঞ্চল প্রতিদিন)।

সমিতি সূত্রে জানা যায়, কার্যনির্বাহী পরিষদ গঠনতন্ত্রের আলোকে পরবর্তী সময়ে উপদেষ্টা পরিষদ গঠন করবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হলে আনুষ্ঠানিকভাবে অনুমোদন ও দায়িত্ব অর্পণ করা হবে।

কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল বাংলাদেশের ‘বন…
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রেমিকার বিয়ের খবর, ভিডিও কলে গলায় ফাঁস নিলেন মালয়েশিয়া প্…
  • ১৪ নভেম্বর ২০২৬
একাধিক সুযোগ নষ্ট, গোলশূন্য বিরতিতে বাংলাদেশ-পাকিস্তান
  • ১৪ নভেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ায় ক্ষমতার সমীকরণে বাংলাদেশ: আগামী পাঁচ বছরে পরর…
  • ১৪ নভেম্বর ২০২৬
আজান চলাকালে গান বন্ধ করতে বলায় ছাত্রশক্তির নেতাকে পেটালেন …
  • ১৪ নভেম্বর ২০২৬
এনডিএফের নতুন কমিটি, আবারও নেতৃত্বে ডা. নজরুল-ডা. মাহমুদ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950