রংপুরে মেস ভাড়া ভোগান্তি: সবপক্ষ আলোচনায় বসছে শুক্রবার

বঙ্গবন্ধু হল প্রভোস্ট তাবিউর রহমান প্রধান মেস মালিক সমিতির সম্পাদকের সাথে বৈঠক করেছেন।

বঙ্গবন্ধু হল প্রভোস্ট তাবিউর রহমান প্রধান মেস মালিক সমিতির সম্পাদকের সাথে বৈঠক করেছেন। © টিডিসি ফটো

করোনা প্রাদুর্ভাবের কারণে চলমান ছুটিতে শিক্ষার্থীদের মেস ভাড়া পরিশোধ করার বিষয় নিয়ে মেস মালিক সমিতির নোটিশের পর মঙ্গলবার বিকালে বেরোবি বঙ্গবন্ধু হল প্রভোস্ট তাবিউর রহমান প্রধান মেস মালিক সমিতির সম্পাদকের সাথে বৈঠক করেছেন। এরপর সন্ধ্যায় শাখা ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়ার সাথেও বৈঠক হয়। ভিন্ন ভিন্ন দুইটি বৈঠকেই মেস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালামের কাছে শিক্ষার্থীদের মেস ভাড়ার বিষয়ে মানবিক হওয়ার আহব্বান জানান তারা।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু হল প্রভোস্ট তাবিউর রহমান প্রধান বলেন, করোনার এই মহামারীতে আর্থিকভাবে অনেকেই ক্ষতিগ্রস্ত। শিক্ষার্থীদের কাছে ভাড়ার দিকটি যেন মানবিকতার সাথে বিবেচনা করা হয় সেজন্য আশরতপুর চকবাজার মেস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালামকে ডেকে বিষয়টি দেখার আহ্বান জানিয়েছি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষার বলেন, আমরা বেরোবি ছাত্রলীগ উদ্যোগ নিয়েছি কোন সাধারণ শিক্ষার্থী যেন এই করোনা পরিস্থিতিতে ভোগান্তির শিকার না হয়। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় প্রশাসনের সাথেও কথা বলেছি। সবাই আন্তরিক। আশাকরি, দ্রুতই আলোচনার মাধ্যমে চলমান সমস্যার সমাধান হবে। আগামী শুক্রবার বিকাল ৪টায় মালিক সমিতির সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্রলীগ ও অন্যান্য ছাত্রসংগঠনের নেতাদের চূড়ান্ত বৈঠক হবে বলেও জানান তিনি।

মেস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, চলমান সংকট নিয়ে আমরা বসেছিলাম। একাই তো কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না। তাই সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত যেন আমরা নিতে পারি এজন্য একটা বৈঠকের আহব্বান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক নেতা, ছাত্র সংগঠনের নেতা এবং সাংবাদিক সহ সকলে মিলে বসেই সকলের মানবিক দিক বিবেচনা করে একটা সিদ্ধান্ত নেব।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence