অতিরিক্ত ক্লাস-পরীক্ষা নিয়ে সেশনজট কমাবে ববি: উপাচার্য

০৩ জুন ২০২০, ০৬:৪৭ PM
ববি উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন

ববি উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন © টিডিসি ফটো

করোনাভাইরাস পরবর্তী পরিস্থিতিতে অতিরিক্ত ক্লাস-পরীক্ষার মাধ্যমে সেশনজট কমাবে বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন। আজ বুধবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ কথা জানিয়েছেন তিনি।

অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন বলেন, বিশ্ববিদ্যালয় খোলার পর একাডেমিক কাউন্সিলের মাধ্যমে একাডেমিক ক্যালেন্ডার বিশ্লেষণ করা হবে। এতে অতিরিক্ত ক্লাস নেওয়ার পাশাপাশি যতদ্রুত সম্ভব পরীক্ষা নেওয়ার মাধ্যমে সেশনজট কমানোর উদ্যোগ নেয়া হবে।

উপাচার্য বলেন, অনলাইনে যে পরীক্ষামূলক ক্লাসের নির্দেশনা দেওয়া ছিল তা বলবৎ থাকবে। একইসঙ্গে ইউজিসির নীতিমালা কমিটির পূর্ণাঙ্গ নির্দেশনা পাওয়ার পর সেটা বিচার-বিশ্লেষণ করে আলাপ-আলোচনার মাধ্যমে পরবর্তীতে তখন চূড়ান্ত সিন্ধান্ত নেয়া হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, তাদের উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই। বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গভাবে খোলার পর একাডেমিক কাউন্সিলের সভা ডেকে বিস্তারিত আলাপ-আলোচনা করে পরীক্ষা বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেশনজট কমিয়ে আনার ব্যাপারে যথাযথ চেষ্টা করা হবে।

সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬
এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬