বুধবার থেকে সীমিত পরিসরে খুলছে বরিশাল বিশ্ববিদ্যালয়

০১ জুন ২০২০, ০৪:১৫ PM

© ফাইল ফটো

সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষে আগামী বুধবার (৩ জুন) থেকে সীমিত পরিসরে কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন। আজ সোমবার (১ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিপ্রয়োজনীয় ও আবশ্যকীয় অফিসমূহ ( উপাচার্যের অফিস, রেজিস্ট্রার কার্যালয়, অর্থ ও হিসাব শাখা, প্রকৌশল শাখা, মেডিকেল সেন্টার, পরিবহন পুল) দপ্তর প্রধানের নির্দেশনা মোতাবেক ন্যূনতম জনবল নিয়ে রোস্টার প্রণয়ন পূর্বক চালু থাকবে।

অফিস চলাকালীন নিয়ম হিসেবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিস চলাকালীন সময় সকলকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখাত হবে। অন্তঃসত্ত্বা মহিলাগণ এবং সর্দি, কাশি, জ্বরসহ অন্যান্য গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তিকে দপ্তর প্রধানকে অবহিতপূর্বক অফিসে আসা থেকে বিরত থাকবে।

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম।

সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬
এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬