আইসিইউ পাননি চবি শিক্ষক, রাতেই মারা গেলেন

৩১ মে ২০২০, ০৮:৩৭ AM
চবি শিক্ষক সাবরিনা ইসলাম সুইটি

চবি শিক্ষক সাবরিনা ইসলাম সুইটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষক মৃত্যুবরণ করেছেন। শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানা গেছে।

ওই শিক্ষকের নাম সাবরিনা ইসলাম সুইটি। তিনি আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ছিলেন। তার গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলায়। সেখানেই তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

তার এক নিকটাত্মীয় নাম প্রকাশ না করার শর্তে জানান, রাত দশটার দিকে সাবরিনা ইসলাম সুইটির শ্বাসকষ্ট বেড়ে যায়। এরপরই তাকে মেট্রোপলিটন হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়। কিন্তু এসময় আইসিইউর প্রয়োজন ছিল। কোথাও আইসিইউ শয্যা খালি ছিল না। রাত ২ টা ৪৫ মিনিটে অবশেষে শ্বাসকষ্ট নিয়েই তিনি মারা যান।

নিখোঁজের দুই দিন পর নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুর মরদ…
  • ০২ এপ্রিল ২০২৬
যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে
  • ০২ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডি…
  • ০২ এপ্রিল ২০২৬
সহকারী শিক্ষকদের যোগদান কবে, জানালেন প্রাথমিকের ডিজি
  • ০২ এপ্রিল ২০২৬
১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস, ছুটি বৃদ্ধি ও হোম অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত…
  • ০২ এপ্রিল ২০২৬