সামাজিক দূরত্ব বজায় রেখে জবিতে ক্লাস-পরীক্ষা: উপাচার্য

২৯ মে ২০২০, ১০:৫৪ PM

© ফাইল ফটো

দেশের চলমান লকডাউন শিথিল হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্লাস-পরীক্ষা পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যাচভিত্তিক ক্লাস-পরীক্ষা গ্রহণের পরিকল্পনার কথাও জানান তিনি। আজ শুক্রবার (২৯ মে) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ছুটির ব্যাপারে নির্দেশনা দেওয়ার পর এ কথা জানান তিনি।

উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, লকডাউন শিথিল হয়ে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। তখন আমরা প্রতিদিন ব্যাচভিত্তিক ক্লাস নেওয়ার কথা ভাবছি। যেমন, আজ প্রথমবর্ষ, কাল দ্বিতীয়বর্ষ— এভাবে রোস্টার করে ক্লাস নেওয়ার। অথবা সকালে প্রথমবর্ষ দুপুরের পর দ্বিতীয়বর্ষ— এভাবে নিতে পারলে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাস-পরীক্ষা চালু করা যাবে। এরপর ক্লাসের সেকশনও বাড়াতে হবে। কেননা একসাথে এতো শিক্ষার্থীকে ক্লাস করাতে পারবো না।

তিনি বলেন, আন্তরিকতা ও বাস্তবতা এক জিনিস নয়। করোনার কারণে শিক্ষা ব্যবস্থার ক্ষতি হচ্ছে না— এটা বললে ভুল হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। আমার গ্রামের বাড়ি থেকেই অনলাইনে কথা বলা কষ্ট হয়ে যায়। যদি আমরা ৮০ শতাংশ শিক্ষার্থীকে অনলাইনের আওতায় আনি, বাকি ২০ শতাংশেরও ক্লাস নিয়েই কোর্স সম্পন্ন করতে হবে। কাউকে বাদ দিয়ে ক্লাস শেষ করা যাবে না।

তিনি আরও বলেন, এছাড়া শিক্ষক-শিক্ষার্থীদের কাছেও ইন্টারনেট ও ডিভাইসের স্বল্পতা রয়েছে। তবে আমরা একটা করতে পারি— তা হলো যেসব শিক্ষক ভালো বলতে পারেন তাদের দিয়ে পাঠভিত্তিক ভিডিও তৈরি করে ভিডিওটা দিতে পারি। তাতে কিছুটা হলেও শিক্ষার্থীদের উপকার হবে। তবে এ বিষয়ে এখনো ফাইনাল সিদ্ধান্ত নেয়া হয়নি। একাডেমিক কাউন্সিলে এটা নিয়ে আলোচনা হবে।

মিল্টন বললেন— ‘ফান্ডের পরিমাণ ২৫ কোটি’, এজাজের উত্তর— ‘১২৬০…
  • ০৫ মার্চ ২০২৬
রাজবাড়ীতে মাদক সেবনের দায়ে তিন যুবককে জেল-জরিমানা
  • ০৫ মার্চ ২০২৬
কম দামে আইফোন আনল অ্যাপল, পাওয়া যাবে ১১ মার্চ থেকে
  • ০৫ মার্চ ২০২৬
‘FAAH’ ট্রেন্ড: হঠাৎ কেন ভাইরাল বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায়?
  • ০৫ মার্চ ২০২৬
সরাসরি মৌখিক পরীক্ষা দিয়ে চাকরি আবুল খায়ের গ্রুপে, পদ ৫০, আ…
  • ০৫ মার্চ ২০২৬
সাংবাদিক সমিতি ‘দখলচেষ্টা’ ছাত্রদলের, কার্যালয়ে ঢুকে হামলায়…
  • ০৫ মার্চ ২০২৬