করোনাভাইরাসে আক্রান্ত রাবির এক ছাত্রী

২৮ মে ২০২০, ০৯:০৬ PM

© ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এক ছাত্রীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

গত ১৫ মে দিনাজপুরের একটি হাসপাতালে নমুনা পরীক্ষার পর ওই ছাত্রী করোনায় আক্রান্ত বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। বর্তমানে ওই ছাত্রী দিনাজপুরে পার্বতীপুরে তার নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

আক্রান্ত ছাত্রীর স্বামী জানান, ১৫ মে তার চাচা শ্বশুরের করোনা পজেটিভ আসার পর সবাইকে পরীক্ষা করে এতে ওই শিক্ষার্থীর কোভিড-১৯ পজেটিভ আসে। দুই একদিন জ্বর সর্দির পর বর্তমানে শরীরের অবস্থা উন্নতির পথে। বাড়িতে বসে চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন তিনি।

জানতে চাইলে ইসলামিক স্টাডিস বিভাগের সভাপতি ড. মো. মাহাবুবুর রহমান বিষয়টি সম্পর্কে অবহিত নন বলে জানান। পরে ওই শিক্ষার্থীর বিষয়ে খোঁজ নেবেন বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, এর আগে বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক ছাত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তিনি সুস্থ আছেন।

ঢাকার বাতাস আজ মাঝারি মানের, বায়ুদূষণে শীর্ষে দিল্লি
  • ১৮ এপ্রিল ২০২৬
সার্ভেইলেন্সের ম্যান্ডেট আসলে কার?
  • ১৮ এপ্রিল ২০২৬
হুথিদের ভয়ে দীর্ঘ পথে ঘুরছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ …
  • ১৮ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডির সুযোগ
  • ১৮ এপ্রিল ২০২৬
সীমান্ত পেরিয়ে ফেরা, কিন্তু ঘরে ফেরা নয়: শিশুদের নীরব এক প্…
  • ১৮ এপ্রিল ২০২৬
গুঞ্জন সত্য, এনসিপিতে আসছে জুনায়েদ-রাফেরা
  • ১৮ এপ্রিল ২০২৬