চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও শুরু হচ্ছে করোনা পরীক্ষা

২৮ মে ২০২০, ০৩:৫৯ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের নমুনা পরীক্ষার অনুমতি পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদন দেয়া হয়।

চিঠিতে বলা হয়, কোভিড-১৯ শনাক্তকরণে বিশ্ববিদ্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অধিদফতর থেকে কোভিড-১৯ রোগের ল্যাবরেটরি পরীক্ষা চালুর অনুমতি প্রদান করা হলো। কোভিড-১৯ পরীক্ষার প্রয়োজনীয় কিটস এবং লজিষ্টিক স্বাস্থ্য অধিদফতর হতে সরবরাহ করা হবে। শনাক্তকরণের পরীক্ষার সমন্বিত ফলাফল স্বাস্থ্য অধিদপ্তরের ল্যাব কল সেন্টার এবং ডিএইচআইএস-২ তে প্রেরণ করতে হবে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, চবি জীববিজ্ঞান অনুষদের সেন্ট্রাল বায়োলজিক্যাল রিসার্চ ল্যাবরেটরিতে এই করোনা টেস্ট করা হবে। এ উপলক্ষে আক্রান্ত ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য বায়োসেইফটি লেভেল-২ মানের ল্যাব প্রস্তুত করা হয়েছে। ল্যাবটি চালু হলে দিনে ৩০০ থেকে ৪০০ নমুনা পরীক্ষা করা যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, গতকাল রাতে স্বাস্থ্য অধিদফতর থেকে চিঠি পেয়েছি। বিষয়টি নিয়ে আজ সভা করেছি। আশা করছি আগামী কিছুদিনের মধ্যে ল্যাব উদ্বোধন করতে পারবো। এতে ভিডিও কনফারেন্সে শিক্ষা মন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, জেলা প্রশাসক উপস্থিত থাকবেন।

নভেম্বরে খুলতে পারে সেন্টমার্টিনের পর্যটনদ্বার, হোটেল-রিসোর…
  • ২৫ অক্টোবর ২০২৬
এনসিপির নারীশক্তির কমিটি বাতিল, নতুন নেতৃত্বে মিতু-নুসরাত
  • ২৫ অক্টোবর ২০২৬
ফের বিপাকে নাহিদ রানা, মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তা
  • ২৫ অক্টোবর ২০২৬
ডি থ্রি ট্রফি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সূচি দেখে নিন একনজরে
  • ২৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় বাবা-মেয়ের মৃত্যু
  • ২৫ অক্টোবর ২০২৬
ইবিতে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য বিনা নোটিশে ফাইনাল পরীক্ষা ‘…
  • ২৫ অক্টোবর ২০২৬