চবিতে ২০০ কর্মহীন মানুষকে মেয়র নাছিরের নগদ অর্থ প্রদান

২২ মে ২০২০, ১০:০৭ PM

© ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এবং আশপাশের হতদরিদ্র সিএনজি ড্রাইভার, রিকশাচালক, হোটেল-দোকানের কর্মচারীদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের পক্ষে এ ঈদ উপহার বিতরণ করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন সহকারী হিসাব নিয়ামক জাহাঙ্গীর আলম জনি।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে রেলগেট এবং এক নম্বর গেট পর্যন্ত সিএনজি চালক সমিতি, রিকশাচালক সমিতিসহ প্রায় ২০০ জনের মাঝে এ ঈদ উপহার প্রদান করা হয়।

এ বিষয়ে চবির ঊর্ধ্বতন সহকারী জাহাঙ্গীর আলম জনি বলেন, ভয়াবহ করোনার এই প্রতিকূল পরিস্থিতিতে হতদরিদ্র বাস-সিএনজি-রিকশাচালক এবং বিভিন্ন হোটেল-দোকানের কর্মচারীরা দীর্ঘদিন কর্মহীন হয়ে গৃহবন্দী। এই সময়ে সাধ্যমত হত দরিদ্রদের পাশে দাঁড়িয়েছি।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
  • ০৬ এপ্রিল ২০২৬
এক অর্থবছরে কত শিক্ষক নিয়োগ দেওয়া হবে, জানাল এনটিআরসিএ
  • ০৬ এপ্রিল ২০২৬
শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৫, আবেদন…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে সংঘর্…
  • ০৬ এপ্রিল ২০২৬
মহাকাশযাত্রায় প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারের অনুমতি ন…
  • ০৬ এপ্রিল ২০২৬