করোনাকালীন হলের সিট ভাড়া মওকুফ করল বেরোবি

১৬ মে ২০২০, ০৭:৩২ PM

© ফাইল ফটো

করোনার ছুটি চলাকালীন শিক্ষার্থীদের আবাসিক হলের সীট ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। শনিবার (১৬ মে) বিকালে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিনটি আবাসিক হল; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ও শহীদ মুখতার ইলাহী হলের জন্য এই আদেশ কার্যকরী হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রভোস্ট কমিটির সদস্য সচিব ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট তাবিউর রহমান প্রধান। তিনি বলেন, মহামারী করোনা ভাইরাসের কারণে দেশের এই সংকটকালে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে প্রভোস্ট কমিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছুটির সময় সিট ভাড়া মওকুফের সুপারিশ করেছে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬