শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফ করতে বেরোবি উপাচার্যের অনুরোধ

১৫ মে ২০২০, ১০:৫৫ AM

© ফাইল ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণের অনুরোধ জানিয়ে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রংপুর জেলা প্রশাসকের নিকট চিঠি পাঠিয়েছেন বেরোবি’র উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ই-মেইলের মাধ্যমে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রংপুর জেলা প্রশাসকের নিকট চিঠি পাঠিয়েছেন বেরোবি’র উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।

চিঠিতে বলা হয়, রংপুর ত উত্তরাঞ্চলের জনমানুষের দীঘদিনের স্বপ্নের বিদ্যাপীঠ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এখানে ৬টি অনুষদের ২১টি বিভাগে দেশের বিভিন্ন জেলার প্রায় নয় হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। দেশব্যাপী করোনা (কোভিড-১৯) ভাইরাসজনিত মহামারীর সংক্রমণরোধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সরকারি নির্দেশনা মোতাবেক এবং একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

সেই সাথে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে। করোনাভাইরাস এর প্রাদুর্ভাব মোকাবেলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে পারিবারিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের ‘বিশ্ববিদ্যালয়ের তহবিল’ থেকে এককালীন আর্থিক অনুদান দেয়ার প্রক্রিয়া চলছে।

বিশ্ববিদ্যালয়ের ৩টি আবাসিক হলে সর্বোচ্চ ১০০০ শিক্ষার্থী বাস করে। বাকী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন চকবাজার, আশরতপুর, সরদার পাড়া, কলেজ রোড, খামারপাড়া, দর্শনা ও মডার্ণ এলাকার বিভিন্ন মেস বা বাসায় থাকে। এখানে অধ্যয়নরত বেশির ভাগ শিক্ষার্থী দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের সন্তান এবং এদের অধিকাংশই পড়ালেখার ব্যয়ভার নিজে টিউশনি বা খন্ডকালীন চাকরি দ্বারা নির্বাহ করে।

বর্তমানে করোনাভাইরাসজনিত উদ্ভুত পরিস্থিতিতে লকডাউনে থাকা উল্লিখিত শিক্ষার্থী ও তাদের পরিবারের আয়ের পথ সীমিত হওয়ায় শিক্ষা ব্যয় ও ছুটিকালীন মেস/বাসা ভাড়া নিয়ে শিক্ষার্থীরা গভীর উদ্বিগ্ন।

এমতাবস্থায় শিক্ষার্থীদের মানবিক দিক বিবেচনায় নিয়ে ছুটিকালীন ভাড়া মওকুফ করা প্রয়োজন।

ঘুচল না ২১ বছরের আক্ষেপ, বিদায় বাংলাদেশের
  • ১৪ নভেম্বর ২০২৬
গোল দিয়ে দিল পাকিস্তান, বিদায়ঘণ্টা বাংলাদেশের
  • ১৪ নভেম্বর ২০২৬
যুবদল নেতা নয়নকে নিষিদ্ধ ছাত্রলীগ সেক্রেটারির হুঁশিয়ারি
  • ১৪ নভেম্বর ২০২৬
কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল বাংলাদেশের ‘বন…
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রেমিকার বিয়ের খবর, ভিডিও কলে গলায় ফাঁস নিলেন মালয়েশিয়া প্…
  • ১৪ নভেম্বর ২০২৬
একাধিক সুযোগ নষ্ট, গোলশূন্য বিরতিতে বাংলাদেশ-পাকিস্তান
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950