জবির আরও এক শিক্ষার্থীর করোনা শনাক্ত

১৩ মে ২০২০, ০৬:০৩ PM

© ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আরও এক শিক্ষার্থীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার রাতে তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। করোনায় আক্রান্ত এ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্য।

আক্রান্ত শিক্ষার্থী জানান, গত ১ মে থেকেই প্রচন্ড গলা ব্যথা ও জ্বরে ভুগছিলেন। এরপর ৪ মে নিজ জেলার সদর হাসপাতালে করোনা পরীক্ষা করতে দেন। পরে সোমবার রাতে করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসে। এ অবস্থায় তার পরিবারও করোনাভাইরাসের ঝুঁকিতে রয়েছেন।

বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবির জানান, আমাদের একজন সহকর্মীর করোনা পজিটিভ এসেছে। যা আমাদের জন্য খুবই দুঃখের সংবাদ। এখন তিনি চিকিৎসাধীন আছে। আমরা সাংবাদিক সমিতি তার সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছি। আর যেকোন প্রয়োজনে আমরা তার পাশে আছি।

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, করোনাভাইরাসে আক্রান্ত শিক্ষার্থীর চিকিৎসার জন্য কোন দরকার হলে সিভিল সার্জনের সাথে কথা বলবো। তাছাড়া করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা নিয়ে দুঃচিন্তার কিছু নেই। সরকার বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে। আমি তার চিকিৎসা সেবার ব্যাপারে যোগাযোগ রাখবো।

এর আগে ০৭ এপ্রিল মঙ্গলবার জবির প্রথম শিক্ষার্থীর করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫তম ব্যাচের। পরিবারের সঙ্গে উত্তরায় থাকেন এ শিক্ষার্থী। এরপর ৬ মে বুধবার বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের আরও এক শিক্ষার্থীর করোনাভাইরাস শনাক্ত হয়।

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উপজেলায় প্রথম তা’মীর…
  • ১২ এপ্রিল ২০২৬
মৌচাক ফ্লাইওভার থেকে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্…
  • ১২ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় মার্চে এসেছে দেড় গুণ বেশি জ্বালানি তেল, সরবরাহ স…
  • ১২ এপ্রিল ২০২৬
ফুল দিয়ে নববর্ষ বরণে প্রার্থনা, বিশ্ব শান্তি কামনা আদিবাসী …
  • ১২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে টোল দিতে হবে রিয়ালে
  • ১২ এপ্রিল ২০২৬
প্রাইম অফিসার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আবুল খায়ের গ্রুপে, পদ ১৫০
  • ১২ এপ্রিল ২০২৬