জবি শিক্ষার্থীদের বাড়িভাড়া অর্ধেক মওকুফসহ তিন দাবি

১১ মে ২০২০, ০৮:৪২ AM

© ফাইল ফটো

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে বিপর্যস্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংকট নিরসনে বাড়িভাড়া ৫০ শতাংশ মওকুফসহ তিন দফা দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা।

রবিবার ( ১০ মে ) সন্ধ্যায় করোনা মহামারীতে বাড়িভাড়া সংকট নিরসন চাই ফেসবুক গ্রুপের পক্ষে খবির উদ্দিন লাঞ্চু ও নাহিদ ফারজানা মীম যৌথ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ দাবি জানান।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো শিক্ষার্থীদের বাড়িভাড়ায় ৫০% ভর্তুকি দিতে হবে; করোনা মহামারী পরবর্তী সেমিস্টারের সকল প্রকার ফি মওকুফ করতে হবে; জবিসহ ঢাকা শহরের সকল শিক্ষার্থীর বাড়িভাড়ার ৫০% মওকুফের জন্য সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলতে হবে।

শিক্ষার্থীরা বলেন, করোনা মহামারীতে মার্চ মাসের মাঝামাঝি থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও বন্ধ আছে। এমতাবস্থায় সম্পূর্ণ অনাবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে জবি শিক্ষার্থীরা ব্যাপক সংকটের সম্মুখীন। ভাড়া পরিশোধের জন্য একটি দুশ্চিন্তা সবসময় শিক্ষার্থীদের তাড়িয়ে ফেরে। বারবার প্রশাসনের সাথে যোগাযোগ করলেও দায়সারা বক্তব্য ছাড়া কোনো যথোপযুক্ত সমাধান আসেনি।

এরূপ পরিস্থিতিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি রাখছি শিক্ষার্থীদের বাড়িভাড়ায় ৫০% ভর্তুকি দিতে হবে, করোনা মহামারী পরবর্তী সেমিস্টারের সকল প্রকার ফি মওকুফ করতে হবে, জবিসহ ঢাকা শহরের সকল শিক্ষার্থীর বাড়িভাড়ার ৫০% মওকুফের জন্য সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলতে হবে।

বিবৃতিতে তারা আরো বলেন, আমরা যেখানে এক-দুমাসের ভাড়াই পরিশোধ করতে পারছি না, সেখানে ৫-৬ মাসের বকেয়া ভাড়া একসাথে পরিশোধ করার কোনো বাস্তবতা নেই। এই পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা হয়নি, তার বাজেট রয়ে গেছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় দিবসসহ যে সকল দিবস উপলক্ষে বড় বড় অনুষ্ঠান আয়োজন করা হয়, এবছর সেখানে বরাদ্দ কমিয়ে শিক্ষার্থীদের ভর্তুকি দিন।

গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬
কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা? জানাল ইসি
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
৪ সিটি কর্পোরেশনে বিশেষ গণটিকাদান কর্মসূচি শুরু
  • ১২ এপ্রিল ২০২৬