৮০০ শিক্ষার্থীকে ৩ হাজার করে টাকা দেবে জাবি

১০ মে ২০২০, ০৯:৫৪ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের ফলে উদ্ভূত পরিস্থিতিতে অসচ্ছল ৮০০ শিক্ষার্থীকে তিন হাজার করে টাকা দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণ ও ত্রাণ তহবিলে এক কোটি টাকার অনুদান হস্তান্তরের সময় এ কথা জানান জাবির শিক্ষক-কর্মকর্তারা।

রোববার (১০ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের কাছে এ অনুদানের চেক হস্তান্তর করেন তারা। এসময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান ও কার্যনির্বাহী সদস্য অধ্যাপক আহমেদ রেজা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কলে সংযুক্ত হন।

ভিডিও কলে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান, বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছল প্রায় ৮শ শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হবে। এজন্য প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং অসহায় ও গরিব মানুষের পাশে থাকার আহ্বান জানান।

চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬