না ফেরার দেশে জাবি অধ্যাপক নিসার আহমেদ

০৯ মে ২০২০, ০৯:৪৩ PM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক নিসার আহমেদ শামস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অর্থনীতি বিভাগের সাবেক সভাপতি ও বর্তমান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মাদ আমজাদ হোসেন বিষয়টি জানিয়েছেন।

অধ্যাপক আমজাদ হোসেন বলেন, ‘বেশ আগে থেকেই অধ্যাপক নিসার আহমেদ হার্টের সমস্যায় ভুগছিলেন। কিন্তু, হঠাৎ গতকাল রাতে সমস্যা বেড়ে গেলে আজ ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে দুপুরে মারা যান তিনি। বর্তমানে যেহেতু করোনার প্রাদুর্ভাব চলছে, তাই হাসপাতালের কিছু প্রসিডিওর আছে। সেগুলো মেনে পরে জানাজার সময় নির্ধারণ করা হবে।

অধ্যাপক নিসার আহমেদের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শোক জানিয়েছেন।

জাবি উপাচার্যের শোক

এক শোক বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘তার প্রয়াণে বিশ্ববিদ্যালয় ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল। বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীগণ অর্থনীতি চর্চায় আরও ঋদ্ধ হওয়া থেকে বঞ্চিত হলো। তিনি শিক্ষা ও গবেষণার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে স্মরণীয় হয়ে থাকবেন।’

চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬