বেরোবিতে শিক্ষার্থীদের বৃত্তি দেবে ব্রুডা

০৯ মে ২০২০, ০৪:০৬ PM

© ফাইল ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করবে বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন (ব্রুডা)। চারটি ধাপে এ শিক্ষাবৃত্তি প্রদান করবে সংগঠনটি। ১ম ধাপ ঈদের আগে ও বাকি তিন ধাপ ঈদের পরে ধারাবাহিকভাবে প্রদান করবে তারা।

শিক্ষাবৃত্তি পেতে আগ্রহী শিক্ষার্থীদেরকে আগামী ২০ মে এর মধ্যে ব্রুডার ফেসবুক পেইজ এ ইনবক্সের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।

এ বিষয়ে ব্রুডার সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আবীর বলেন, করোনা পরিস্থিতির কারণে আমরা যেই কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েছি এর আগে কোনোদিন এরকমটা দেখিনি। করোনা প্রাদুর্ভাব কালীন আমরা ঘরে বসে লকডাউন পালন করছি কিন্তু এমন অনেক শিক্ষার্থীই আছেন যারা লকডাউনের আগে টিউশন বা পার্ট টাইম কাজ করে নিজে চলেছেন আবার অনেকে তাদের পরিবারের দায়িত্ব কাধে তুলে নিয়েছিলেন। আজ এই সংকটের সময়ে তাদের জীবন ও জীবিকা মুখ থুবড়ে পড়েছে। আর এই সময়ই বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন (ব্রুডা) শিক্ষাবৃত্তি-২০২০ নামক কর্মসূচির মাধ্যমে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চায়।

বেরোবি উপাচার্য ও ব্রুডার প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, করোনা কালীন পরিস্থিতিতে ব্রুডার শিক্ষাবৃত্তির এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। তাদের এই ক্ষুদ্র সহায়তার মধ্য দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর কর্মসূচির ভূয়সী প্রশংসা করি। ব্রুডার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬