সচেতনতা বাড়াতে ‘কোভিড-১৯ আপডেট’ অ্যাপ রাবি ছাত্রের

০৮ মে ২০২০, ১০:৩৫ PM

© টিডিসি ফটো

বিশ্বব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। দেশে করোনা প্রথ করোনা রোগী পাওয়ার দুই মাসেই শনাক্ত হওয়া আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৩ হাজারের বেশি। অদৃশ্য সে শত্রুর বিস্তার ঠেকাতে নানা পদক্ষেপের পরও মানুষের অসচেতনতায় দিনদিন বাড়ছে আক্রান্ত আর মৃত্যুর মিছিল।

আর তাই মানুষকে সচেতন করতে সর্বশেষ তথ্য দিয়ে আপডেট দিতে ‘কোভিড-১৯ আপডেট’ নামে একটি অ্যাপ তৈরি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ইমরান হোসাইন নামের ওই শিক্ষার্থী পড়ছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে।

অ্যাপ ব্যবহারের সুবিধা সম্পর্কে ইমরান জানিয়েছেন, এই অ্যাপের সাহায্যে কোভিড-১৯ কী? কোভিড-১৯ এর লক্ষণ, সরকারিভাবে করোনাভাইরাস পরীক্ষার তথ্য, কোভিড-১৯ থেকে দূরে থাকতে কোন বিষয়গুলো মানা দরকার, সে সম্পর্কে দেয়া আছে বিস্তারিত ধারণা।

পৃথিবীর অন্যান্য দেশের করোনার সর্বশেষ তথ্যের পাশাপাশি বাংলাদেশের প্রতিটি জেলায় ‘কোভিড-১৯’ সর্বশেষ সংখ্যা পাওয়া যাবে। তাছাড়াও করোনা সম্পর্কে মানুষকে সচেতন করতে আছে নানা আর্টিকেল এবং ভিডিও।

কেউ ইচ্ছা করলে এই অ্যাপের সাহায্য স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধন করতে পারবেন এবং জেলাভিত্তিক সকল স্বেচ্ছাসেবকের তালিকা পাওয়া যাবে অ্যাপটিতে। এই অ্যাপটি তৈরি করতে বিশেষভাবে সহায়তা করেছেন ‘এক্সেপশনাল আইটি সলুশন’।

অ্যাপ তৈরির বিষয়ে ইমরান জানান, ‘বর্তমানে বাংলাদেশের অবস্থাও দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। অধিকাংশ নাগরিকই অসচেতন। মানুষকে সচেতন করার পাশাপাশি সকলকে কোভিড-১৯ সঠিক তথ্য সরবরাহ করার উদ্দেশ্যই এই অ্যাপটি তৈরি করা।’

ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমকেই দিলেন মাহমুদউল্লাহ
  • ১৮ এপ্রিল ২০২৬
৬ বিমানবন্দর ফের চালু করল ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি
  • ১৮ এপ্রিল ২০২৬
কমে আসছে এইচএসসি পরীক্ষা নেওয়ার সময়কাল
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার বহিষ্কার নিয়ে ২৯ ধারা বাতিল
  • ১৮ এপ্রিল ২০২৬