জবির আরেক শিক্ষার্থী ও তার মা করোনায় আক্রান্ত

০৬ মে ২০২০, ০৮:০৪ PM

© ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থী ও তার মা করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। গত ১ মে ওই শিক্ষার্থী স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইনে ফোন করলে পরে তার ও তার বাবা-মা’র নমুনা নিয়ে যান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মীরা।

আজ বুধবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তর ওই শিক্ষার্থী ও তার মায়ের করোনাভাইরাস পজেটিভ নিশ্চিত করে। করোনা সংক্রমিত শিক্ষার্থী জানান, গত ১ সপ্তাহ ধরে জ্বর ও সর্দি ছিল তার। আজ বুধবার তাদের করোনাভাইরাস পজেটিভ বলে নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নির্দেশে তারা নিজ বাসাতেই কোয়ারেন্টাইনে আছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘জগন্নাথের এক শিক্ষার্থীর করোনায় আক্রান্ত হওয়ার খবর শুনেছি। আমরা তার খোঁজখবর নিচ্ছি।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘আমরা সার্বক্ষণিক তার খোঁজ-খবর নিচ্ছি। সে মিরপুরে তার পরিবারের সাথে আছে। তবে তাদের আইসোলশনে নেবে কিনা এখনও পর্যন্ত জানায়নি স্বাস্থ্য অধিদপ্তর। আমরা বলেছি, যে কোনো সহযোগিতায় আমাদেরকে জানানোর জন্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

ফুল দিয়ে নববর্ষ বরণে প্রার্থনা, বিশ্ব শান্তি কামনা আদিবাসী …
  • ১২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে টোল দিতে হবে রিয়ালে
  • ১২ এপ্রিল ২০২৬
প্রাইম অফিসার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আবুল খায়ের গ্রুপে, পদ ১৫০
  • ১২ এপ্রিল ২০২৬
অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রলিচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের
  • ১২ এপ্রিল ২০২৬
মায়ের দুধেও ‘ইমিউনিটি ঘাটতি’, হামের প্রকোপ কমাতে আলোচনায় কি…
  • ১২ এপ্রিল ২০২৬