না ফেরার দেশে রাবি শিক্ষক রাসেল

০৫ মে ২০২০, ১০:৩৪ AM

© সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহাবুবুর রহমান রাসেল (৩৬) মারা গেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৪ মে) দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাহবুবুর রহমান রাসেল গত ২১ সেপ্টেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হন। এরপর তিনি দীর্ঘদিন ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কয়েক মাস আগে তাঁকে ভারতেও চিকিৎসা করানো হয়। এরপর দেশে আনা হয়। তিনি ঢাকার বাসাবোতে বোনের বাসায় ছিলেন।

সোমবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে আবারও বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা সংকটাপন্ন থাকায় সেখান থেকে আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।

বিভাগের শিক্ষার্থী আকন্দ ওমর ফারুক লিখেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্যারকে দেখতে গিয়েছিলাম দুইবার। প্রথমবার বিশেষ পোশাকে স্যারের পাশে দাঁড়িয়েছিলাম কয়েক মিনিট। মাসখানেক পর দ্বিতীয়বার বিশেষ কক্ষের বাইরে থেকে স্যারকে দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছিল। চিনতে খুব কষ্ট হচ্ছিল। সব চেষ্টা ব্যর্থ করে চলেই গেলেন তিনি। ওপারে ভালো থাকবেন স্যার, এই দোয়া ছাড়া আর উপায় কী?

ড. রাসেলের এই মৃত্যুতে রাবির সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভাগের শিক্ষকরা জানিয়েছেন, ড. রাসেলের দেশের বাড়ি নোয়াখালি। ঢাকা থেকে মরদেহ সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে।

স্কুল-কলেজে দীর্ঘ ছুটি, অতিরিক্ত ক্লাস নিয়ে যা জানা যাচ্ছে
  • ২৪ মার্চ ২০২৬
মাসুদ চৌধুরীকে গ্রেফতার ও ওয়ান ইলেভেন, যা বলছেন ফারুকী
  • ২৪ মার্চ ২০২৬
এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা কে এই মাসুদ?
  • ২৪ মার্চ ২০২৬
রাতে আদা চা খেলে কী উপকার মিলতে পারে?
  • ২৪ মার্চ ২০২৬
জ্বালানি তেল সরবরাহ নিয়ে নতুন তথ্য জানালেন মন্ত্রী
  • ২৪ মার্চ ২০২৬
প্রথমবারের মতো পিএসএলে ধারাভাষ্য করবেন আতহার আলি
  • ২৪ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence