জাবিতে নিরাপত্তা কর্মকর্তা হাতে শিক্ষক লাঞ্ছিত

০৪ মে ২০২০, ১২:১১ AM

© ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের দুই প্রভাষক ও প্রাক্তন শিক্ষার্থীর সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক রসায়ন বিভাগের প্রভাষক মাহাবুবুল আলম উপাচার্য ও শিক্ষক সমিতি বরাবর লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন।

অভিযোগ পত্রে বলা হয়, গত ২৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ‘জয় বাংলা’ গেট সংলগ্ন মোড়ে তাদের সাথে (রসায়ন বিভাগের দুই প্রভাষক) অসৌজন্যমূলক ও ঔধত্যপূর্ণ আচরণ করেন নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন।

এ বিষয়ে শিক্ষক সমিতির সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা বলেছি। আমরা বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মচারী বা কর্মকর্তার বিচার করতে পারি না, তবে শিক্ষক লাঞ্চনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

অভিযুক্ত প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, আমি আমার লিখিত বক্তব্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রদান করেছি।

প্রসঙ্গত, অভিযুক্ত প্রধান নিরাপত্তা কর্মকর্তার বিরুদ্ধে কর্মচারী মারধর, সংবাদকর্মীকে লাঞ্চনাসহ মোট চারটি অভিযোগের তদন্ত চলমান রয়েছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঘুচল না ২১ বছরের আক্ষেপ, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ১৪ নভেম্বর ২০২৬
গোল দিয়ে দিল পাকিস্তান, বিদায়ঘণ্টা বাংলাদেশের
  • ১৪ নভেম্বর ২০২৬
যুবদল নেতা নয়নকে নিষিদ্ধ ছাত্রলীগ সেক্রেটারির হুঁশিয়ারি
  • ১৪ নভেম্বর ২০২৬
কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল বাংলাদেশের ‘বন…
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রেমিকার বিয়ের খবর, ভিডিও কলে গলায় ফাঁস নিলেন মালয়েশিয়া প্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950