এবার করোনায় আক্রান্ত তিতুমীর কলেজের এক ছাত্র

© ফাইল ফটো

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের এক ছাত্রের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একইসঙ্গে করোনায় আক্রান্ত ওই শিক্ষার্থী রেডিও আমারের একজন সংবাদকর্মী।

জানা যায়, জ্বর ও হালকা উপসর্গ থাকায় ২৮ এপ্রিল তিনি করোনা টেষ্ট করতে নমুনা প্রদান করেন। আজ তার রেজাল্ট পজেটিভ আসে। আপাদত বাসায় থেকে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আইসোলেশনে আছেন তিনি। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপে যাবেন।

বাসাবো কাউন্সিলর চিত্তরঞ্জন দাস বলেন, আমি শুনেছি এবং তার খবরও নিয়েছি। তার শারিরিক অবস্থা ভালো থাকায় বাসায় আইসোলেশনে থাকতে বলেছি। তবে যেকোনো সময় হাসপাতালে নিতে হলে বা যেকোনো প্রয়োজনে আমি তার পাশে আছি।

সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ হোসেন জানান, করোনাভাইরাসে আক্রান্ত শিক্ষার্থীর পাশে আছি। যেকোনো সাহায্য সহযোগিতা লাগলে আমরা তার ব্যবস্থা করবো। আশা করছি সে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।

এছাড়া এর আগে গত ১৮ এপ্রিল শনিবার রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের এক শিক্ষার্থীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার শরীরে নমুনা দেখা দিলে ওই শিক্ষার্থী রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) হটলাইনে ফোন দিলে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঘুচল না ২১ বছরের আক্ষেপ, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ১৪ নভেম্বর ২০২৬
গোল দিয়ে দিল পাকিস্তান, বিদায়ঘণ্টা বাংলাদেশের
  • ১৪ নভেম্বর ২০২৬
যুবদল নেতা নয়নকে নিষিদ্ধ ছাত্রলীগ সেক্রেটারির হুঁশিয়ারি
  • ১৪ নভেম্বর ২০২৬
কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল বাংলাদেশের ‘বন…
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রেমিকার বিয়ের খবর, ভিডিও কলে গলায় ফাঁস নিলেন মালয়েশিয়া প্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950