করোনার বন্ধে হোস্টেলে আটকা পড়েছেন তিতুমীর কলেজছাত্রী

০২ মে ২০২০, ০৪:৪০ PM

© ফাইল ফটো

রাজধানীর ধানমন্ডির শঙ্কর বাসস্ট্যান্ড এলাকায় নিবেদিকা ছাত্রী হোস্টেলে তিতুমীর কলেজের এক ছাত্রী আটকা পড়েছেন। গণপরিবহন বন্ধ থাকায় তিনি বাড়ি যেতে পারছেন না। এদিকে হোস্টেল কর্তৃপক্ষের কাছে বাড়িভাড়া বকেয়া থাকায় হোস্টেলের ইউটিলিটি সার্ভিস বন্ধ করে দিয়েছেন বাড়িওয়ালা।

আজ শনিবার গণমাধ্যমের এ ব্যাপারে অভিযোগ করেছেন ওই ছাত্রী। হোস্টেলে আটকা পড়া তিতুমীর কলেজছাত্রীর অভিযোগ, আমি ফেব্রুয়ারিতে এই হোস্টেলে উঠেছি। লকডাউনের কারণে বাড়িতে যেতে পারিনি। হোস্টেলেই আছি। লকডাউনের কারণে হোস্টেল কর্তৃপক্ষ কেউ এখানে নেই। আমি রান্না করেই খাচ্ছি।

তিনি বলেন, পাঁচতলা ভবনের প্রথম দুটি ফ্লোরে হোস্টেল। তৃতীয় তলায় বাড়ির মালিক এবং চতুর্থ ও পঞ্চম তলায় বাড়ির মালিক পরিচালিত ছাত্রীদের মেস রয়েছে। নিবেদিকা ছাত্রী হোস্টেলে ৪০-৫০ জন ছিলেন। সবাই লকডাউনের কারণে চলে গেছেন।

তিনি আরও বলেন, বাড়িওয়ালা হোস্টেল কর্তৃপক্ষের কাছে নাকি ভাড়া পাবেন। আমার কাছে ভাড়া চাচ্ছেন। আমি বলছি, আমি তো হোস্টেল কর্তৃপক্ষকে ভাড়া দেবো। কিন্তু তিনি আমার কোনও কথাই শুনছেন না। হোস্টেলের ইউটিলিটি সার্ভিস বন্ধ করে দিয়েছেন। হোস্টেলের ফ্রিজ বন্ধ করে দিয়েছেন। আমি এখন কী খাবো কোথায় যাবো বুঝতেছি না। নিরাপত্তাহীনতায় ভুগছি।

এদিকে ঘটনা অস্বীকার করে নিবেদিকা হোস্টেলের ম্যানেজার নাজনীন বলেন, ‘শঙ্করে আমাদের নিবেদিকা হোস্টেলের কোনও ব্রাঞ্চ নেই। ওই আটকা পড়া ছাত্রীর নাম বললেও তিনি চিনেন না।’

এ বিষয়ে জানতে বাড়িওয়ালাকে কয়েকবার ফোন ও মেসেজ দিয়েও কোনও উত্তর পাওয়া যায়নি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা বিষয়টি দেখছেন।

মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, জন্মের পরই মৃত্যু নবজাতকের
  • ১৪ নভেম্বর ২০২৬
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঘুচল না ২১ বছরের আক্ষেপ, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ১৪ নভেম্বর ২০২৬
গোল দিয়ে দিল পাকিস্তান, বিদায়ঘণ্টা বাংলাদেশের
  • ১৪ নভেম্বর ২০২৬
যুবদল নেতা নয়নকে নিষিদ্ধ ছাত্রলীগ সেক্রেটারির হুঁশিয়ারি
  • ১৪ নভেম্বর ২০২৬
কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল বাংলাদেশের ‘বন…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950