যৌতুক না দেয়ায় জবি ছাত্রীকে মারধর, মামলা করে আরও নিরাপত্তাহীন

০১ মে ২০২০, ১০:৩৩ PM

© ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এক শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন। জানা গেছে, যৌতুক না দেয়ায় নির্যাতনের শিকার হয়ে স্বামী শাহাদাত হোসেনের বিরুদ্ধে গত মার্চ মাসে জামালপুরের সরিষাবাড়ী থানায় মামলা করেন তিনি।

ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ, তাদের করা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছেন স্বামী পক্ষ। অন্যদিকে অভিযুক্তরা এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাকে আটক করছেন না এবং সংশ্লিষ্ট থানার পুলিশ তাদের অসহযোগিতা করে আসছেন।

জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী পূর্বপাড়া গ্রামের আবু তালেবের মেয়ে আফরোজা আক্তার ও ঢাকা উদ্ভাস কোচিংয়ে চাকুরিরত শাহাদাত হোসেন ২০১৭ সালে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের দাবি করত শাহাদাত। টাকা না দেয়ায় স্ত্রী আফরোজাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন তার স্বামী শাহাদাত।

মামলার সুত্রে জানা যায়, গত ২৪ মার্চ বসত ঘরে আটকে রেখে যৌতুকের দাবিতে আবারও আফরোজাকে নির্যাতন করে শাহাদাত। খবর পেয়ে আফরোজার বাবা আবু তালেব এসেও মেয়েকে উদ্ধারে ব্যর্থ হন। পরে তিনি পুলিশের সহায়তা নেন। এ ঘটনায় আফরোজা বাদী হয়ে ২৬ মার্চ স্বামী শাহাদাত হোসেনকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে বাকী ৫ জন জামিন নিলেও শাহাদতের জামিন হয়নি।

ভুক্তভোগী শিক্ষার্থী আফরোজা আক্তার বলেন, আমাকে ফোন দিয়ে শাহাদাত ও তার ভাই মামলা তুলে নিতে হুমকি ধমকি দিচ্ছে। আমি থানায় বিভিন্ন সময়ে জানিয়ে আসলেও তারা কোন ব্যবস্থা নিচ্ছেন না। গত বৃহস্পতিবারও থানায় গিয়ে আমার নিরাপত্তার বিষয় জানিয়েছি কিন্তু তারা নিরাপত্তার বিষয়ে কিছু বলে না। আমি থানায় গিয়ে ঘন্টা ধরে বসে থাকলে ওনার দেখা পাই না। উনি আমার ফোন রিসিভ করেন না। মেসেজ দিলেও সদুত্তর পাই না।

মামলা তদন্তকারী কর্মকর্তা এস. আই সাইফুল ইসলাম সকল অভিযোগ অস্বীকার করে বলেন, মামলা তদন্ত হচ্ছে, আমরা সব ব্যবস্থা নিচ্ছি। তার স্বামী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যাচ্ছে না।

এদিকে সড়িষাবাড়ি থানার ওসি মাজেদুর রহমান জানিয়েছেন, এ বিষয়ে তারা অবগত আছেন। এবং তারা এখন ক‌রোনা নি‌য়ে ব্যস্ত। পরে সময় হলে সবকিছুর ব্যবস্থা করবেন।

বরগুনার দুই আসনেই জয়ের আভাস বিএনপির
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি শুরু
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
তাহেরীর অফিসে প্রশাসনের তালা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরে জামায়াত নেতা হত্যা: স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে: মহিউদ্দিন খান
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মুখের চামড়া কি খোসার মতো উঠছে, ঋতু পরিবর্তনের এ সমস্যা দূর …
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬