অসহায়দের সাহায্যে বিত্তবানদের এগিয়ে আসার আহবান চবি উপাচার্যের

০১ মে ২০২০, ০৮:১১ PM

© ফাইল ফটো

দেশের গরীব, অসহায় ও স্বল্প আয়ের মানুষের সাহায্যে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপাচার্য দেশের এ মহাদুর্যোগে স্বল্প আয়ের মানুষের কল্যাণে সাহায্য নিয়ে এগিয়ে আসায় সহকারী প্রক্টর রেজাউল করিমকে ধন্যবাদ জানান ও মহাদুর্যোগের এ সময় মনোবল না হারিয়ে সবাইকে সরকার ঘোষিত নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার চবি সহকারী প্রক্টর ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব রেজাউল করিম এর পক্ষ থেকে চবি’র চতুর্থ শ্রেণির ৫০ জন কর্মচারীর মাঝে ইফতার সামগ্রী এবং অসচ্ছল ২০ জন শিক্ষার্থীদের প্রত্যেককে দুই হাজার টাকা করে প্রদান করা হয়।

এ সময় চবি প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহম্মদ, চবি অফিসার সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঘুচল না ২১ বছরের আক্ষেপ, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ১৪ নভেম্বর ২০২৬
গোল দিয়ে দিল পাকিস্তান, বিদায়ঘণ্টা বাংলাদেশের
  • ১৪ নভেম্বর ২০২৬
যুবদল নেতা নয়নকে নিষিদ্ধ ছাত্রলীগ সেক্রেটারির হুঁশিয়ারি
  • ১৪ নভেম্বর ২০২৬
কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল বাংলাদেশের ‘বন…
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রেমিকার বিয়ের খবর, ভিডিও কলে গলায় ফাঁস নিলেন মালয়েশিয়া প্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950