‘আইন পরিবার, আমার পরিবার’কে রাবি আইন অনুষদ ডিনের অনুদান

৩০ এপ্রিল ২০২০, ১০:১০ PM

© সংগৃহীত

করোনায় বিপর্যস্ত শিক্ষার্থীদের পাশে দাড়ানোর জন্য খোলা হয়েছে ‘আইন পরিবার, আমার পরিবার’ গ্রুপ। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর এর উদ্যোগ। যেখান থেকে মহামারী পরিস্থিতিতে শিক্ষার্থীদের সহায়তার জন্য গড়ে তোলা হয়েছে ফান্ড।

সেখানে আইন অনুষদের ফান্ড থেকে ২৫ হাজার টাকার অনুদান প্রদান করেছেন অনুষদের ডিন প্রফেসর ড. এম. আহসান কবির। গত বুধবার এ অনুদান প্রদান করেন তিনি।

এ বিষয়ে তিনি জানান, ‘প্রথমবর্ষের ভর্তি কমিটির সাথে সংযুক্ত থাকায় এমন অনেক শিক্ষার্থীই আমার নজরে আসে, যাদের বাবা রিকশাচালক, চা-বিক্রেতা বা দিনমজুর। তো এখন যে পরিস্থিতি, তাদের বাবা-মায়ের কোন কাজকর্ম নেই। ইতোমধ্যেই সাদিকুল ব্যক্তিগত উদ্যোগে তাদের পাশে দাড়িয়েছে। সাদিকুলের মাধ্যমে দিয়ে আমাদের কাছে আবেদনও এসেছে। আমাদেরই ছাত্র তারা, মানবিক কারণেই আইন অনুষদ শামিল হয়েছে এই মহৎ কাজের সাথে।

সাদিকুল ইসলাম সাগর বলেন, ‘করোনার এই মহামারীতে আমাদের বিভাগের অনেক ছাত্রছাত্রীরাই বিপাকে পরেছে এবং অনেকের পরিবারের আয় রোজগার ও বন্ধ থাকায় মানবিক কারনেই এমন পরিস্থিতিতে আমাদের আইন পরিবারের সদস্য হিসেবে তাদের পাশে আমাদের থাকা উচিত।’

তিনি বলেন, ‘আমরা বিভাগের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের সহায়তায় এ পর্যন্ত ৪৭ জন আইন বিভাগের শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য এক মাসের খরচ উপহার হিসেবে পাঠিয়েছি। আমাদে­র তালিকায় আরও অনেকেই আছে। ইনশাআল্লাহ সবাইকেই উপহার পাঠাবো আমরা, যাতে আমাদের আইন পরিবারের কোন শিক্ষার্থীকেই কষ্টে দিনাতিপাত করতে না হয়।’

সাহায্য পাঠানোর জন্য নম্বর- বিকাশ: 01672563914, রকেট: 019276215638।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬