অধ্যাপক মনজুর আহসানের প্রয়াণে জাবি উপাচার্যের শোক প্রকাশ

২৯ এপ্রিল ২০২০, ১০:৩০ PM

© ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মনজুর আহসান-এর প্রয়াণে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক ড. মনজুর আহসানের মৃত্যুতে জাতি একজন প্রতিথযশা ইতিহাসবিদকে হারালো। শিক্ষা ও গবেষণায় নিবেদিতপ্রাণ এই শিক্ষক ছাত্র-শিক্ষকদের কাছে অনুকরণীয় ছিলেন। ইতিহাস চর্চায় তাঁর অবদান জাতি স্মরণ করবে।

উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অধ্যাপক ড. মনজুর আহসানের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তাঁর আত্মার শান্তি কামনা করেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. মনজুর আহসান (৭০) চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার দুপুর বারোটার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি---রাজিউন। ২০১৬ সালের ২৯ জুন তিনি জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের শিক্ষকতার চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার, পারকিনসন্স ও ডায়াবেটিকসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, অগণিত শিক্ষার্থী-গবেষক ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আছর উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মনজুর আহসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক, কানাডার ম্যানিটোবা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিঅর্জন করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার চাকরিতে যোগদানের আগে তিনি ঢাকা এবং চিটাগাং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।

জুনিয়র অফিসার নিয়োগ দেবে ট্রান্সকম গ্রুপ, আবেদন শেষ ৮ ফেব্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নিলাম ছাড়াই সেতু ভেঙে বাড়িতে নিলেন ইউপি চেয়ারম্যান
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জবি ইউনিট ‘বি’ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ধর্মীয় মূল্যবোধ ও জুলাই চেতনা ধারণ না করায় সুনামগঞ্জে বিএনপ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
তারেক-জুবাইদার বিবাহবার্ষিকী আজ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বুয়েটে ভর্তি কি নির্বাচনের আগে শুরু হবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬