সাংবাদিক হুমায়ুন কবিরের মৃত্যুতে জাবিসাসের শোক প্রকাশ

২৯ এপ্রিল ২০২০, ১২:২১ PM

করোনভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক সময়ের আলোর প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) নেতৃবৃন্দ। বুধবার (২৯ এপ্রিল) জাবিসাসের দপ্তর সম্পাদক রুদ্র আজাদ সাক্ষরিত এক শোকবার্তায় সংগঠনটির সভাপতি আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক মাহবুব আলম এই শোক প্রকাশ করেন।

শোকবার্তায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ‘দক্ষ ও যোগ্য সংগঠক এবং সংবাদকর্মী হুমায়ুন কবির খোকনের মৃত্যুতে জাতি একজন নিবেদিত প্রাণ সাংবাদিক ও সৎ মানুষকে হারালো। হুমায়ুন কবির খোকন একজন সংবাদকর্মী এবং সাংবাদিক নেতা হিসেবে গণমাধ্যমকর্মীদের স্বার্থে এবং সাধারণ মানুষের কল্যাণে সারাজীবন নিজেকে নিয়োজিত রেখেছিলেন।’

জাবিসাস নেতৃবৃন্দ হুমায়ুন কবির খোকনের মৃত্যুতে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, হুমায়ুন কবির খোকন (৫০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে রাজধানীর উত্তরা রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

প্রসঙ্গত, বৃহত্তর কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবীর খোকন পূর্বে দৈনিক আমাদের সময় ও আমাদের অর্থনীতি পত্রিকায় প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ঢাকা রির্পোর্টাস ইউনিটির সিনিয়র সদস্য ছিলেন।

রোগী সেজে হাসপাতালে স্বর্ণালংকার চুরি, চক্রের ৭ সদস্য আটক
  • ২৫ অক্টোবর ২০২৬
আপনার হৃৎপিণ্ড কতটা সুস্থ জানবেন যে উপায়ে
  • ২৫ অক্টোবর ২০২৬
পূর্ণ মন্ত্রীর ক্ষমতা পেলেন হুমায়ুন কবির
  • ২৫ অক্টোবর ২০২৬
পদায়ন হলো ২৬৬ প্রশাসন ক্যাডারের, কে কোন জেলায়
  • ২৫ অক্টোবর ২০২৬
১৫ জেলায় প্লাজা ম্যানেজার নিয়োগ দেবে যমুনা ইলেকট্রনিকস, আবে…
  • ২৫ অক্টোবর ২০২৬
পিএসসির নতুন সদস্য হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিএনপি…
  • ২৫ অক্টোবর ২০২৬