জবির আরেক কর্মচারীর করোনা পজিটিভ

২৮ এপ্রিল ২০২০, ১১:৫২ PM

© লোগো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আরেক কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ডের দায়িত্বে ছিলেন। তার বয়স ৫০ বছর। এর আগে গতকাল রাতে রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের এক ড্রাইভার। করোনায় আক্রান্ত হয়ে ওই কর্মচারী মারা গেছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

করোনা আক্রান্ত ওই কর্মচারীর পারিবারিক সুত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল থেকে তিনি তীব্র জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এরপর গতকাল সোমবার অন্যান্য সহকর্মীদের পরামর্শে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে তিনি করোনা পরীক্ষা করান। আজ মঙ্গলবার ঢাকা জেলা সিভিল সার্জন থেকে তার করোনা পজিটিভ বলে জানানো হয়েছে। তিনি বর্তমানে নিজ পরিবারের সাথে আছেন। তার শ্বাসকষ্টে সমস্যার কারণে তিনি উচ্চ ঝুঁকিতে আছেন।

করোনা আক্রান্ত কিভাবে হতে পারে? এমন প্রশ্নের জবাবে তারা বলেন, ওই কর্মচারী গত ১ মাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরেই ডিউটি করেছেন। পূর্বে আক্রান্ত এক কর্মচারীর সংস্পর্শে তার দেহেও সংক্রমিত হতে পারে বলে আশঙ্কা করছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, উনি করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি সিভিল সার্জন থেকে জেনেছি। ওনাকে আপাতত বাসায় থাকতে বলা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় হাসপাতালে নেয়া হতে পারে। আমরা সার্বক্ষণিক তার খোঁজ-খবর রাখছি। যে কোনো প্রয়োজনে আমরা সর্বোচ্চ সহায়তা করবো।

বরগুনার দুই আসনেই জয়ের আভাস বিএনপির
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি শুরু
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
তাহেরীর অফিসে প্রশাসনের তালা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরে জামায়াত নেতা হত্যা: স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে: মহিউদ্দিন খান
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মুখের চামড়া কি খোসার মতো উঠছে, ঋতু পরিবর্তনের এ সমস্যা দূর …
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬