৬০০ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিবে জবি শিক্ষক সমিতি

২৮ এপ্রিল ২০২০, ০৭:০১ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের কারনে আর্থিক সংকটে পড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৬ শতাধিক অস্বচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিবে শিক্ষক সমিতি। সহায়তা দিতে ইতোমধ্যেই প্রতিটি বিভাগের চেয়ারম্যানদের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে প্রতি বিভাগ থেকে ২০ জন শিক্ষার্থীর তালিকা চাওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জবি শিক্ষক সমিতির সভাপতি ড. নুরে আলম আব্দুল্লাহ। তিনি জানান জানান, করোনাভাইরাসের সংক্রমণে বাংলাদেশে সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। অনেক অস্বচ্ছল পরিবারের সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। যারা মূলত টিউশনি করে নিজেদের খরচ নির্বাহ করে। বর্তমান পরিস্থিতিতে তাদের টিউশনি বন্ধ রয়েছে এবং অনেকের মা-বাবার কোন কাজ না থাকায় তাদের জীবন নির্বাহ করা কষ্টকর হয়ে পড়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আরো কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়লে তা মোকাবিলার জন্য জরুরি ভিত্তিতে অর্থের প্রয়োজন দেখা দিতে পারে। সেজন্য জবি শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দেয়ার জন্য আহ্বান করেছে। শিক্ষক সমিতির এই ডাকে সাড়া দেয় শিক্ষকরা। এরইমধ্যে শিক্ষক সমিতির তহবিলে ৯ লাখ ৬৪ হাজার টাকা জমা হয়েছে।

ড. আব্দুল্লাহ আরো জানান, আমাদের শিক্ষকরা সংখ্যায় কম। আর যারা আছেন সবাই নিজ নিজ বিভাগ ও এলাকায় সাহায্য-সহযোগিতা করছেন। তা না হলে আমাদের আরো বড় ফান্ড করা যেত। তবে যে ফান্ড সংগ্রহ হয়েছে এর মধ্য থেকে শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য খরচ করা হবে। তবে এক্ষেত্রে ঢাকায় যেসব শিক্ষার্থী আটকা পড়েছেন তাদের প্রাধান্য দেয়া হবে। প্রতি বিভাগের চেয়ারম্যানদের কাছে শিক্ষার্থীদের তালিকা চাওয়া হয়েছে। তালিকা পেলেই আমরা কাজ শুরু করবো।

হবিগঞ্জে পেট্রোল পাম্পে জ্বালানি নিতে লাগবে লাইসেন্স ও হেলম…
  • ১২ এপ্রিল ২০২৬
জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তিন পক্ষের মধ্যে সমন্বয়ের পরামর্শ …
  • ১২ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ
  • ১২ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
  • ১২ এপ্রিল ২০২৬
উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
close