একমাস ধরে ঘরে অবস্থান করেও ইবি ছাত্র করোনায় আক্রান্ত

২৬ এপ্রিল ২০২০, ০১:৩৬ PM

যশোরের বাঘারপাড়ায় একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই প্রথম এ উপজেলায় কারো শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো। আক্রান্ত ব্যক্তি উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের পশ্বিমা গ্রামের বাসিন্দা ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। একমাস আগে থেকে বাড়িতে অবস্থান করছিলেন তিনি।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শরিফুল ইসলাম বলেন, শনিবার মাগুরার শালিখা হাসপাতালে সর্দি ও জ্বর নিয়ে চিকিৎসা নিতে যায় ওই যুবক। চিকিৎসকদের সন্দেহ হলে তার নমুনা পরীক্ষা করতে পাঠায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। রোববার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওই ছাত্রের শরীরে করোনা পজেটিভ পায়।

খবর পেয়ে রোববার ১২টার দিকে ওই যুবকের বাড়ি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শরিফুল ইসলামসহ সংশ্লিষ্টরা। এ সময় ওই যুবককে ১৪ দিন ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়। একই সাথে পশ্বিমা গ্রামের আক্রান্ত ব্যক্তির বাড়িসহ তিনটি বাড়ি লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন। লকডাউন ঘোষণা করা তিন পরিবারের ১৪ জনের নমুনা পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়।

বাড়িতেই আক্রান্ত ব্যক্তিতে চিকিৎসা দেওয়া হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শরিফুল ইসলাম।

বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ জানান, আক্রান্ত ওই যুবক একমাস যাবত বাড়িতে অবস্থান করছিল। সে কারণে সামাজিকভাবে সংক্রমিত হয়ে থাকতে পারে। বাঘারপাড়াবাসীকে অধিক সচেতন হওয়ার আহবান জানান তিনি।

মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, জন্মের পরই মৃত্যু নবজাতকের
  • ১৪ নভেম্বর ২০২৬
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঘুচল না ২১ বছরের আক্ষেপ, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ১৪ নভেম্বর ২০২৬
গোল দিয়ে দিল পাকিস্তান, বিদায়ঘণ্টা বাংলাদেশের
  • ১৪ নভেম্বর ২০২৬
যুবদল নেতা নয়নকে নিষিদ্ধ ছাত্রলীগ সেক্রেটারির হুঁশিয়ারি
  • ১৪ নভেম্বর ২০২৬
কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল বাংলাদেশের ‘বন…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950