নিজ বিভাগের অসহায় শিক্ষার্থীদের দায়িত্ব নিলেন রাবি শিক্ষক

২০ এপ্রিল ২০২০, ০৮:৪৩ PM
রাবি সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর

রাবি সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন বিভাগে অধ্যয়নরত অসহায় শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর। গত শনিবার থেকে নেয়া এ উদ্যোগের পর এখনো পর্যন্ত প্রায় সাতটি পরিবারকে সহায়তা দেয়া হয়েছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী রয়েছেন যারা টিউশন বা খন্ডকালীন চাকরি করে নিজের পড়াশোনার খরচ চালান। আবার অনেকে নিজের পড়াশোনার পাশাপাশি পরিবারও চালান। কিন্তু করোনা মহামারিতে এসব শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন।

পরিবারের আয়-রোজগার বন্ধ থাকায় অনেক শিক্ষার্থীর পরিবার অর্ধাহারে বা অনাহারে দিন কাটাচ্ছেন। তাই এসব শিক্ষার্থীদের পাশে দাড়িয়ে তাদের সাহায্য করার উদ্যোগ নিয়েছেন বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর। তার তত্বাবধায়নে তার সাথে কাজ করছেন বিভাগের আরো কিছু শিক্ষার্থী।

এ বিষয়ে রাবি আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর জানান, ‘আমাদের বিভাগের অনেক শিক্ষার্থীর পরিবারই আর্থিকভাবে অস্বচ্ছল। আমরা এ আপদকালীন সময়ে তাদের পাশে দাড়াতে চাই। সেজন্য আমার এ ক্ষুদ্র উদ্যোগ।’

তিনি বলেন, বর্তমানে অধ্যয়নরত যে কোনো শিক্ষার্থী উদ্ভূত পরিস্থিতিতে তাঁদের আর্থিক সমস্যা নিয়ে সরাসরি কথা বলতে পারবেন আমাদের সাথে। পরিচয় প্রকাশ বা এ জাতীয় বিষয়ে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করা হবে। সংশ্লিষ্ট যে কারোর সাথে যোগাযোগের প্রেক্ষিতে আমরা বিবেচনা সাপেক্ষে নির্দিষ্ট অর্থ সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর কাছে উপহার হিসেবে পৌঁছে দেব।

তিনি আরো বলেন, আমি আমার বিভাগের কয়েকজন শিক্ষকের সাথে কথা বলছি, তারাও হয়ত নিজ নিজ সামর্থ্য অনুযায়ী শিক্ষার্থীদের পাশে দাঁড়াবেন। পরবর্তীতে তাদের নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হবে। আমাদের এ উদ্যোগে শামিল হতে রাবি আইন বিভাগের যেকোনো সাবেক বা বর্তমান শিক্ষার্থী সরাসরি অর্থ সাহায্য করতে পারবেন।

সাহায্য পাঠানোর জন্য নম্বর-
বিকাশ: 01672563914
রকেট: 019276215638

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬