করোনায় আক্রান্ত কবি নজরুল কলেজের এক শিক্ষার্থী

১৯ এপ্রিল ২০২০, ০৮:৩৮ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত কবি নজরুল সরকারি কলেজের এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরীক্ষা শেষে তার করোনাভাইরাস পজিটিভ বলে নিশ্চিত করেছে। এর আগে ওই শিক্ষার্থী আইইডিসিআরের হটলাইনে ফোন দিলে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়।

আক্রান্ত শিক্ষার্থী জানান, ‘আমার বাবা নেই, টিউশনি করিয়ে নিজের পরিবারের খরচ চালাতে হয়। মার্চ মাসের শুরু থেকেই টিউশনি বন্ধ দিয়ে বাড়িতে ছিলাম, বাইরে বের হইনি। আমার পরিবারের কেউই বাইরে বের হয়নি। কিন্তু গত ৫ এপ্রিল একজনকে রক্ত দেয়ার জন্য বের হয়েছিলাম। হয়তো ওই দিনই সংক্রমিত হয়েছি।’

তিনি জানান, গত এক সপ্তাহ ধরেই আমার জ্বর ও মাথা ব্যথা ছিল। ১৬ এপ্রিল আইইডিসিআরের হটলাইনে ফোন দিলে তারা আমাকে নিয়ে যায় এবং ১৮ এপ্রিল আমার করোনা পজিটিভ নিশ্চিত করে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৯১ জন। একদিনে নতুন করে আরও করোনা শনাক্ত হয়েছেন ৩১২ জন এবং করোনায় মোট শনাক্ত হলেন দুই হাজার ৪৫৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭৫ জন।

স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence