দিনে মাদক বিক্রিতে বাধা, রাতে হামলার শিকার জবি শিক্ষার্থীর পরিবার

১৮ এপ্রিল ২০২০, ০৯:৩৯ PM
মো. আব্দুল আলিম

মো. আব্দুল আলিম © টিডিসি ফটো

টাঙ্গাইলের মধুপুর উপজেলা অরণখোলা গ্রামে মাদক বিক্রির প্রতিবাদ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীসহ তার পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। দিনে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় জবি শিক্ষার্থী ও তার পরিবারের উপর এ হামলা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় অরোণ খোলা মধ্যপাড়া মসজিদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার ওই শিক্ষার্থীর নাম মো. আব্দুল আলিম। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৬-২০১৭ বর্ষের শিক্ষার্থী।

পরিবারের অভিযোগ, হামলার আগের দিন আলিমসহ তার বন্ধুরা মিলে অরণখোলা গ্রামে স্বপন নামে এক ব্যক্তিকে মাদক বিক্রি করতে বাধা দেন। এসময় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এরপর রাতে মাদক ব্যবসায়ী স্বপনসহ কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তার পরিবারের উপর হামলা করে। হামলার সময় আলিমসহ তার বাবা, মা ও ভাইকে নির্মম ভাবে লাঠি পেটা করা হয়।

পরে স্থানীয় লোকজন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তবরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করতে বলেছেন।

এ ঘটনায় মধুপুর থানায় আব্দুল আলিম বাদী হয়ে স্বপনসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছন। বাদী আব্দুল আলিম বলেন, আমি থানায় অভিযোগ পত্র দিয়েছি। থানার ওসি বিষয়টা এলাকায় আসবে বলে তিনি জানান।

জানতে চাইলে মধুপুর থানার ওসি তারিক কামাল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের কাছে অভিযোগ পত্র আছে। আমরা তদন্ত করছি।

আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬
বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যার অভিযোগ, আটক মেয়ে
  • ২৫ অক্টোবর ২০২৬
পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ: কখন জরুরি এন্ডোস্কোপি প্রয়োজন?
  • ২৫ অক্টোবর ২০২৬