সংকটে থাকা শিক্ষার্থীদের পাশে রাবির নৃবিজ্ঞান বিভাগ

১৮ এপ্রিল ২০২০, ০৯:৫১ AM

করোনার ভাইরাসের সংকটে থাকা শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগ।
করোনা ভাইরাসের কারণে ঝুঁকিতে থাকা বিভাগে অধ্যয়নরত প্রায় ৪৮ শিক্ষার্থীদের মধ্যে ২২ শিক্ষার্থীর পরিবারকে প্রথম ধাপে আর্থিক সাহায্য পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি ও একাধিক শিক্ষক।

চলমান পরিস্থিতিতে অন্য সব কিছুর মত বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী টিউশনি করে নিজের খরচ নির্বাহ করতেন, চালাতেন নিজের পরিবারও। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বন্ধ হয়ে গেছে তাদের এই উপার্জনের মাধ্যম। এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য ফান্ড গঠন করতে উদ্যোগ নেন বিভাগের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা। সেই উদ্যোগের প্রাথমিক সাফল্যে উজ্জীবিত হয়ে নৃবিজ্ঞান বিভাগকেন্দ্রিক এই উদ্যোগ এখন সহায়তার পরিধি বিভাগের বাইরেও প্রসারিত করবার লক্ষ্যেও কাজ করছে বলে বিভাগ সূত্রে জানা যায়।

জানতে চাইলে বিভাগের সভাপতি অধ্যাপক বখতিয়ার আহমেদ বলেন, ফেসবুক কেন্দ্রিক সামাজিক গ্রুপে স্বতস্ফূর্তভাবে শুরু হওয়া এই উদযোগে যোগ দিয়েছেন বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। বিভাগের শিক্ষকদের তৎপরতা ও সমন্বয়ে এই উদ্যোগ এখন একটি দীর্ঘমেয়াদী সামাজিক সহায়তা কর্মসূচী গড়ে তোলার কথা ভাবছে করোনা পরিস্থিতির সামাজিক ও অর্থনৈতিক সংকটগুলো বিবেচনায় নিয়ে। এছাড়া প্রাথমিকভাবে একটি একবছর মেয়াদী জরুরি সহায়তা পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬
বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যার অভিযোগ, আটক মেয়ে
  • ২৫ অক্টোবর ২০২৬
পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ: কখন জরুরি এন্ডোস্কোপি প্রয়োজন?
  • ২৫ অক্টোবর ২০২৬