শ্রমজীবীদের পাশে জাবি ছাত্রলীগের ৫ নেতা

২৬ মার্চ ২০২০, ০৫:০১ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাস থেকে মুক্তি পেতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে শ্রমজীবী জনসাধারনের পাশে দাঁড়িয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৫ নেতা।

তারা হলেন- শাখা ছাত্রলীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক আলম শেখ, উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান শাওন, সহ-সম্পাদক- আব্দুল্লাহ আল আজিম সৈকত, হাবিবুর রহমান লিটন ও তানজিলুল ইসলাম।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইট, ইসলামনগর ও গেরুয়া এলাকায় এসব মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন তারা।

এই সময় ছাত্রলীগ নেতারা শ্রমজীবী মানুষদেরকে করোনা ভাইরাস থেকে বাঁচতে বাসায় অবস্থান করা, গণ গণ সাবান দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন।

এই বিষয়ে উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান শাওন বলেন, 'প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের অনুপ্রেরণায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আমরা প্রতিটি কর্মী রয়েছি অসহায়,খেঁটে খাওয়া মানুষের পাশে'।

এই সময় আরও উপস্থিত ছিলেন- সজীব দেবনাথ, আবিরসহ প্রমুখ ছাত্রলীগ কর্মী।

ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬