কাজ বন্ধ থাকলেও কর্মচারীদের বেতন দেবে জবি

২৫ মার্চ ২০২০, ০৩:২৪ PM

করোনা ভাইরাসে পৃথিবীর অনেক দেশ বর্তমানে অনেকটাই স্থবির। প্রতিদিনের জীবনেও এসেছে পরিবর্তন,নেমে এসেছে নানা সংকট। চীন, ইতালি ও বিশ্বের কয়েকটি দেশের পর এবার ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও। বাংলাদেশে যারা দিনমজুরির ভিত্তিতে কাজ করে থাকে সব কিছু বন্ধ হওয়ায় তাদের কাজ নেই-নেই আয় রোজগার।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিনমজুরি ভিত্তিক যারা কাজ করে থাকেন বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় তাদের কোন কাজ নেই। এতে তাদের নেই অর্থিক উপার্জান। এসব কথা বিবেচনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মীজানুর রহমান সকল দিনমজুরি ভিত্তিক কর্মচারীর বেতন দিবেন বলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহামারী ক‌রোনা ভাইরাসের কার‌ণে জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয় বন্ধ থাকায় বিশ্ব‌বিদ্যাল‌য়ে কর্মরত দৈ‌নিক মুজুরী‌ভি‌ত্তিক (কাজ নাই, মুজুরী নাই) কর্মচারী‌দের বি‌শেষ ব্যবস্থাপনায় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান মার্চ ও এপ্রিল মজুরী প্রদা‌নের নি‌র্দেশনা দি‌য়ে‌ছেন।

এ ব্যাপারে জবি উপাচার্য ড.মীজানুর রহমান বলেন, সরকারের পক্ষ থেকে কি করবে সেটা আমাদের জানা নেই। আমরা তাদের বেতন চালিয়ে যাব।প্রয়োজনে আমাদের শিক্ষকদের নিজেদের বেতন হতে সকলে মিলে তাদের বেতন দিব। এ ব্যাপারে শিক্ষক সমিতি, কর্মচারী সমিতিও সাহায্য করবে।

‘এমন দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট আগে দেখিনি’—ট্রাম্পকে ওবামা
  • ২৬ অক্টোবর ২০২৬
সবার রেকর্ড ভেঙে দিলেন তাসকিন
  • ২৬ অক্টোবর ২০২৬
একাদশে ভর্তির শেষ সুযোগ শিক্ষার্থীদের, আবেদনের ফল প্রকাশ ৩০…
  • ২৬ অক্টোবর ২০২৬
তানজিদকে নিয়ে নিলামে কাড়াকাড়ি, ভাঙলেন শান্তর রেকর্ড
  • ২৬ অক্টোবর ২০২৬
চেয়ারম্যান-মেম্বারদের দ্বন্দ্বে এক মাস ধরে অচল ইউনিয়ন পরিষদ
  • ২৬ অক্টোবর ২০২৬
সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়াচ্ছে জাবিপ্রবির ‘…
  • ২৬ অক্টোবর ২০২৬