করোনা প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ ইবি ছাত্রলীগের

২৩ মার্চ ২০২০, ০৯:৩১ PM

© টিডিসি ফটো

দেশে করোনাভাইরাস বিস্তার রোধে বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, হ্যান্ড গ্লাভস ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। সোমবার দিনব্যাপী কুষ্টিয়ার চৌড়হাস মোড়, মজমপুর, এনএসরোডসহ বিভিন্ন এলাকায় ছিন্নমূল অসহায় ও দরিদ্রদের মাঝে এসব পণ্য বিতরণ করে সংগঠনটি।

এসময় শাখা ছাত্রলীগের সাবেক ছাত্র-বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন, সাবেক সহ-সাধারণ সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাবেক সাংগঠনিক সম্পাদক তৌকির মাহফুজ মাসুদ ও সাবেক গ্রন্থাগার বিষয়ক সম্পাদক আলামিন জোদ্দারের নেতৃত্বে এসব কর্মসূচী পালন করা হয়।

এবিষয়ে শাখা ছাত্রলীগের সাবেক ছাত্র-বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় মানবতার কল্যাণে নিয়োজিত থেকেছে। সেই ধারাবাহিকতা থেকেই প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে আজকের কর্মসূচী। করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় রোগটি নির্মূল করতে হবে।

‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
পাঙাসের ভ্যাকসিন উদ্ভাবনে এগোচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস…
  • ১৮ মার্চ ২০২৬
লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
  • ১৮ মার্চ ২০২৬
ঈদ পরবর্তী চারদিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্…
  • ১৮ মার্চ ২০২৬
ডিআইইউ আইন বিভাগ থেকে আইনজীবী হলেন ৬২ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence