চবিতে কোয়ারেন্টিন না মানায় একই পরিবারের ৬ জন অবরুদ্ধ

২১ মার্চ ২০২০, ০৯:৩৮ PM

© ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হোম কোয়ারেন্টিন না মানায় এক পরিবারের ৬ জনকে তালা বন্দি করে রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শোভা কলোনীতে এ ঘটনা ঘটে।

জানা যায়, তালা বন্দি ওই পরিবারের এক সদস্য সম্প্রতি বিদেশ থেকে ক্যাম্পাসে আসে। বাকী ৫ জন ওই পরিবারের সদস্য। নিয়মানুযায়ী বিদেশ ফেরত ওই ব্যক্তির হোম কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও তিনি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবাধে ঘুরে বেড়াচ্ছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে হোম কোয়ারেন্টিনে থাকার অনুরোধ করলেও তোয়াক্কা না করলে তাকে তালা বন্দি করে রাখা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, ওই পরিবারের এক সদস্য দুইদিন আগে বিদেশ থেকে এসেছেন। নিয়মানুযায়ী ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও সেই ব্যক্তি তা না মেনে অবাধে ঘুরে বেড়াচ্ছেন। পরে আমরা সবার নিরাপত্তার বিষয় বিবেচনা করে ওই পরিবারের ৬ জনকে তালা বন্দি করে রেখেছি।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
  • ০৬ এপ্রিল ২০২৬
এক অর্থবছরে কত শিক্ষক নিয়োগ দেওয়া হবে, জানাল এনটিআরসিএ
  • ০৬ এপ্রিল ২০২৬
শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৫, আবেদন…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে সংঘর্…
  • ০৬ এপ্রিল ২০২৬
মহাকাশযাত্রায় প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারের অনুমতি ন…
  • ০৬ এপ্রিল ২০২৬