এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় লকডাউন

২০ মার্চ ২০২০, ১২:৫৩ PM

© ফাইল ফটো

করোনা ভাইরাস প্রতিরোধে মাদারীপুরের শিবচরের পর এবার লকডাউন ঘোষণা করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আজ শুক্রবার থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরোপুরি লকডাউন থাকবে।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান সভায় সভাপতিত্ব করেন। বৈঠকের এ সিদ্ধান্ত আজ থেকে কার্যকর করা হয়েছে।

ছুটি চলাকালে শিক্ষক, স্থানীয় শিক্ষার্থী কিংবা বহিরাগতদের দলবদ্ধ হয়ে ক্যাম্পাসে প্রবেশেও কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ক্যাম্পাসে সব ফটকে দায়িত্বপালনকারী প্রহরীদের এই বিষয়ে দিকনির্দেশনা দিয়েছে প্রক্টর দফতর। এর আগে গত ১৮ মার্চ থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ এবং একই দিন বিকাল ৪টার মধ্যে প্রশাসনের নির্দেশে হল ছাড়েন শিক্ষার্থীরা।

ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬