অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

১৯ মার্চ ২০২০, ১০:৪৫ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের আবাসিক শিক্ষার্থীদের আগামীকাল শুক্রবার সন্ধ্যার মধ্যে ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমেদ।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ঢাবির সিন্ডিকেট সদস্যদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় পক্ষ থেকে ১৭-৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

নেহাল আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে হল ছেড়ে চলে যেতে হবে। এ বিষয়ে ঢাকা কলেজের আটটি হল প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ব্যাপারে অধিভুক্ত অন্য কলেজের অধ্যক্ষরা সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন।

অধিভুক্ত এসব কলেজ বন্ধের পর গত মঙ্গলবার থেকেই হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। তবে কিছুসংখ্যক শিক্ষার্থী এখনো হলে অবস্থান করছেন।

এদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধের পাশাপাশি আবাসিক হল-হোস্টেলও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আবাসিক শিক্ষার্থীদেরও আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে হল-হোস্টোল ছাড়তে বলা হয়েছে। এ সময়ের পরে কোন শিক্ষার্থী সেখানে অবস্থান করতে পারবে না।

‘এমন দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট আগে দেখিনি’—ট্রাম্পকে ওবামা
  • ২৬ অক্টোবর ২০২৬
সবার রেকর্ড ভেঙে দিলেন তাসকিন
  • ২৬ অক্টোবর ২০২৬
একাদশে ভর্তির শেষ সুযোগ শিক্ষার্থীদের, আবেদনের ফল প্রকাশ ৩০…
  • ২৬ অক্টোবর ২০২৬
তানজিদকে নিয়ে নিলামে কাড়াকাড়ি, ভাঙলেন শান্তর রেকর্ড
  • ২৬ অক্টোবর ২০২৬
চেয়ারম্যান-মেম্বারদের দ্বন্দ্বে এক মাস ধরে অচল ইউনিয়ন পরিষদ
  • ২৬ অক্টোবর ২০২৬
সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়াচ্ছে জাবিপ্রবির ‘…
  • ২৬ অক্টোবর ২০২৬