করোনা আতঙ্কে রাবি অফিসের কার্যক্রম বন্ধ ঘোষণা

১৯ মার্চ ২০২০, ০৭:২৩ PM

© ফাইল ফটো

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রানঘাতী করোনাভাইরাস আতঙ্কে আগামী ২২ থেকে ৩১ মার্চ পর্যন্ত অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি বিবেচনা বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে সিন্ডিকেটে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২২ মার্চ থেকে ৩১ মার্চ ২০২০ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অফিস বন্ধের সময়ে ইতিপূর্বে ঘোষিত ৩য় ও ৪র্থ শ্রেণির সকল প্রকার নিয়োগের সাক্ষাৎকার ও পরীক্ষা স্থগিত থাকবে।

এর আগে করোনাভাইরাস সংক্রমনের শঙ্কায় গত ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও আবাসিক হলসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছিল।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬