করোনাভাইরাস রোধে দুপুরের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

১৮ মার্চ ২০২০, ০১:৪৮ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ১৮ মার্চ হতে ৩১ মার্চ ২০২০ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি আজকে দুপুর ১২ টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. ফজলুল হক-এর স্বাক্ষরিত(১৭মার্চ) এক বিজ্ঞপ্তিতে বলা হয়,করোনা ভাইরাস (কোভিড-১৯) বিস্তার রােধে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুসারে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এমতাবস্থায় হল সুপার কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র-ছাত্রীদের দুপুর ১২ টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হলো এবং আগামী ৩১শে মার্চ দুপুর ১২ টায় পুনরায় হল সমূহ খুলে দেয়া হবে।

2 (20)

তিনি আরও জানান,অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা থাকতে পারবে কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট হল সুপার সিদ্ধান্ত গ্রহণ করবেন।

এ বিষয়ে ইন্টারন্যাশনাল হলের সহকারী হল সুপার মোহাম্মদ মইন উদ্দিন (রাসেল) জানান, সীমান্ত বন্ধ থাকায় বিদেশি শিক্ষার্থীরা যেতে পারছেন না। সে কারনে প্রাথমিকভাবে তাদের হলেই রাখার সিন্ধান্ত হয়েছে। তবে এ সময়ে অপ্রয়োজনে কোন বিদেশি শিক্ষার্থী হল থেকে বের হতে পারবে না এবং বাহির থেকে কোন শিক্ষার্থী হলে ঢুকতেও পারবে না। বিদেশি যেসকল শিক্ষার্থী রয়েছেন তাদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জনহ নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত ক…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি নেতার পিতার কবর জিয়ারত করে গণসংযোগ শুরু জামায়াত প্রা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কেন্দ্রীয় নেতাসহ ১৬ জনকে বহিষ্কার বিএনপির
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ছয় লাখ টাকা বিজয়ী ০০১৭৭৭৭, দেখুন পুরস্কারপ্রাপ্তদের তালিকা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নানা আয়োজনে গণ বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সাড়ে তিন মাসে ১০৩টি কাজ সম্পন্ন করা হয়েছে: রাকসুর ভিপি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬