নোয়াখালী

কবিরহাট সরকারি কলেজ মসজিদে আগুন

১৬ মার্চ ২০২০, ০৫:৫৭ PM
কলেজ মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ড

কলেজ মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ড © টিডিসি ফটো

নোয়াখালীর কবিরহাটের সরকারি কলেজ মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ সোমবার বিকেলের দিকে কলেজ মসজিদে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. আলতাফ উদ্দিন জানান, পৌনে তিনটার দিকে হঠাৎ করে কলেজ মসজিদে আগুন জলতে দেখেন তারা। বিষয়টি ফায়ার সার্ভিসকে অবগত করেন। আগুনের লেলিহান দেখে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মসজিদের ভিতরে থাকা আইপিএস, আলমারিসহ মূল্যবান মালামাল পুড়ে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান কলেজ প্রভাষক আলতাফ।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সেলিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের কথা শুনে আমরা যেটা বুঝেছি মসজিদের পেছনের শুকনো পাতার মধ্যে কেউ সিগারেটের আগুন ফেলেছে। ওই ক্ষুদ্র ফুলকি থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে অথবা বৈদ্যুতিক শর্টসার্কিটও হতে পারে এ অগ্নিকান্ডের কারণ।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
close