‘নারীকে অবলা দুর্বল ভাবার যুগ চলে গেছে’

১৪ মার্চ ২০২০, ০৮:০৩ PM
নারী দিবসের অনুষ্ঠান

নারী দিবসের অনুষ্ঠান © সংগৃহীত

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মাহবুবা সুলতানা শিউলি বলেছেন, একজন পুরুষ যেমন মানুষ একজন নারীও মানুষ। তাই নারী পুরুষ সমানভাবে সমঅধিকার নিয়ে ঘর থেকে শুরু করে বিশ্বেও নেতৃত্ব দিবে। নারীকে অবলা, দুর্বল ভাবার যুগ চলে গেছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ‘প্রজন্ম হোক সমতার; সকল নারীর অধিকার’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুবা সুলতানা শিউলি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের প্রায় সব জরুরী সেক্টরে নারীরা নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু তারপরও আমাদের সমাজ থেকে নারী নির্যাতন , নারীর প্রতি যৌন হয়রানী থামছেনা, শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হচ্ছে প্রতিনিয়ত। কোনভাবেই যেন বাংলাদেশ এই অভিশাপ থেকে মুক্তি পাচ্ছেনা। তাই শিশুর জন্মের পর থেকেই নৈতিক শিক্ষার পাশাপাশি উন্নত চরিত্র গঠনের জন্য পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোর অপরিহার্য ভুমিকা রাখতে হবে।

তিনি বলেন, অসুস্থ মানসিকতা পরিবর্তন করে সুন্দর মানসিকতা দ্বারাই সুস্থ সমাজ বিনির্মাণ সম্ভব আর তখনই নারী দিবসের সার্থকতা। আর এই ত্যাগী নারীদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শনের জন্য অবশ্যই একটি দিন নারী দিবস পালন অবশ্যই যুক্তিযুক্ত। সুন্দর আয়োজনের জন্য আইন বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের নারী দিবসের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান রাজিদুর রহমান। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আইন অনুষদের ৭ম ব্যাচের শিক্ষার্থী আনিকা তাসনিম তাপসি এবং নুরসী ইসলাম খান।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার শ্রীমতি মৈত্রী ভট্টাচার্যী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী জজ পাপড়ি বড়ুয়া, স্কাস চেয়ারম্যান জেসমিন প্রেমা, সহকারী অধ্যাপক এডভোকেট সুলতানুল আলম চৌধুরী, নারী উদ্যোক্তা নওশাবা মোক্তার সিয়াম।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬