জাবিতে মুজিববর্ষ উপলক্ষ্যে ক্রিকেট টুর্নামেন্ট

১৪ মার্চ ২০২০, ০৫:৫৯ PM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুজিববর্ষ উপলক্ষ্যে ছাত্রলীগ আয়োজিত একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে টিম লর্ডস বনাম স্প্যার্টাকাস একাদশের ম্যাচে স্প্যার্টাকাস একাদশ জয়লাভ করে। এর আগে ৮ মার্চ শুক্রবার দিবাগত রাত ১০টায় হলের কমনরুমে টুনার্মেন্টের ‘খেলোয়ার নিলাম’ অনুষ্ঠিত হয়।

শনিবার (১৪ মার্চ) বিকাল ৩ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ইউনিট ছাত্রলীগের উদ্যেগে হল সংলগ্ন সিডনি ফিল্ডে খেলার উদ্বোধন করেন প্রাধ্যক্ষ অধ্যাপক ফরিদ আহমেদ।

এসময় তিনি বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা যে উদ্যোগ গ্রহণ করেছে তা প্রশংসার দাবি রাখে। শান্তিপূর্ণভাবে যেন এই আয়োজন শেষ হয় ও ছাত্রলীগ এমন কর্মকান্ড অব্যাহত রাখবে বলে আশাবাদ করছি।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম বাবু ও যুগ্ম সাধারণ সম্পাদক আফফান হোসেন আপন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- শাখা ছাত্রলীগের সহ-সভাপতি বায়েজিদ রানা কলিংস ও আজিজুর রহমান লিলু, সাংগঠনিক সম্পাদক মো. তারেক হাসান ও পঙ্কজ কুমার দাস এবং ছাত্রলীগ নেতা ইশতিয়াক, বরণ, সৌমিক, জার্মান আলী প্রিন্স, ইয়াসিন, আলম শেখ, ইফতি, তানিজল, সৈকত, লিটন, শাওন, শাহরিয়ার, শামসুল প্রমুখ।

উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করছে। দলগুলির নাম হচ্ছে- টুংগীপাড়া এক্সপ্রেস, গেরিলা একাদশ, জয় বাংলা একাদশ, স্প্যার্টাকাস একাদশ, ফাইটার্স একাদশ, সুইসাইড স্কোয়াড, টিম লর্ডস, পেন ফাইটার্স, ক্র্যাক প্লাটুন এবং বটতলা একাদশ।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence