কুয়েটে ‘কী পারফরমেন্স ইন্ডিকেটর’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

১৪ মার্চ ২০২০, ০৫:৫৫ PM

© সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এর আয়োজনে ‘কী পারফরমেন্স ইন্ডিকেটর: কুয়েট পার্সপেক্টিভ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনস্থ ডিস্ট্যান্স লার্নিং থিয়েটারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন ও বিশেষজ্ঞ বক্তা হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর সিনিয়র ম্যানেজমেন্ট কাউন্সিলর এম. আমিনুর।

কর্মশালায় স্বাগত বক্তৃতা করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. কে এম আজহারুল হাসান এবং শুভেচ্ছা বক্তৃতা করেন রেজিস্ট্রার জি এম শহিদুল আলম।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ডীনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, পরিচালক, অধ্যাপক এবং সহযোগী অধ্যাপকরা সহ আরও অনেকে অংশগ্রহণ করেন।

ট্যাগ: কুয়েট
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close