গণিত দিবস উপলক্ষে ইবিতে র‌্যালি

১৪ মার্চ ২০২০, ০৩:১৬ PM

© সংগৃহীত

আন্তর্জাতিক গণিত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি করেছেন ইসলমী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গণিত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। ‘ম্যাথ ইজ এভরিহোয়্যার’ প্রতিপাদ্য নিয়ে শনিবার ক্যাম্পাসে এ র‌্যালি করেন তারা।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়েও (ইবি) বর্ণাঢ্য র‌্যালি করেছে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ। শনিবার ‘ম্যাথ ইজ এভরিহোয়্যার’ শ্লোগানে দুপুরে পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া ভবনের সামনে থেকে র‌্যালিটি বের হয়। বিভাগের সভাপতির দায়িত্বে থাকা প্রফেসর ড. আনিসুর রহমানের নেতৃত্বে র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়।

এমসয় বিভাগের প্রফেসর কামরুন্নাহার, সহযোগী প্রফেসর আসাদুজ্জামান, ড. নুরুল ইসলাম, ড. সজীব আলী, ড. অতীশ কুমার যোয়ার্দ্দারসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ড. আনিছুর রহমান জানান, প্রতিবছর ১৪ মার্চ এ দিনে আন্তর্জাতিক ‘পাই’ দিবস পালিত হলেও এ বছর থেকে ইউনেস্কো দিবসটিকে গণিত দিবস ঘোষণা করেছে। কিন্তু দিবসটি উপলক্ষে আলোচনাসভাসহ আরোও কর্মসূচী পালন করার কথা থাকলেও করোনাভাইরাসের সংক্রমনের কথা চিন্তা করে বাকি কর্মসূচী স্থগিত করা হয়েছে।

কক্সবাজারে মেরিন ড্রাইভে অনুমোদনবিহীন ভবনে কউকের উচ্ছেদ অভি…
  • ২৬ অক্টোবর ২০২৬
নাবালিকাকে চুমু, নগ্ন করে কলকাতার পথে হাঁটানো হলো তরুণকে, স…
  • ২৬ অক্টোবর ২০২৬
আড়াই বছর ‘জলঘোলা’র পর অবশেষে আউট ৪ হাজার কোটির হিট প্রজেক্ট…
  • ২৬ অক্টোবর ২০২৬
গাজীপুরে ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
  • ২৬ অক্টোবর ২০২৬
যশোরে সন্তান হত্যার বিচার দাবি মায়ের, আসামি গ্রেপ্তার না হও…
  • ২৬ অক্টোবর ২০২৬
স্তন ক্যান্সার নিয়ন্ত্রণে প্রতিরোধ ও সামাজিক সচেতনতার বিকল্…
  • ২৬ অক্টোবর ২০২৬